November 19, 2026, 3:40 am
শিরোনাম :
কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু আ. লীগের সহিংসতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ মোহাম্মদপুরে রুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিদ্যুৎ বিল নিয়ে মন্তব্য, ৭৬ দিন পর মুক্তি পেলেন সিফাত গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধ হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ, টুঙ্গিপাড়ায় সাব-জেলের প্রস্তাব

মোল্লাহাটে জামায়াত প্রার্থী রাহাদের গণসংযোগে কর্মসংস্থানের অঙ্গীকার

রায়হান শেখ মোল্লারহাট প্রতিনিধ

রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি |
বাগেরহাট-১ (বাগেরহাট সদর–চিতলমারী–মোল্লাহাট) আসনে বাংলাদেশের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মনজুরুল ইসলাম রাহাদ বুধবার (২৯ অক্টোবর) বিকেলে মোল্লাহাট উপজেলা সদরে ব্যাপক গণসংযোগ করেন। স্থানীয় ব্যবসায়ী, দোকানদার ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময়ের মাধ্যমে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।
গণসংযোগে উপজেলা জামায়াতে ইসলামী আমির হাসমত আলী সরদার, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মিয়া পারভেজ আলম, পেশাজীবী বিভাগের সেক্রেটারি শেখ ইয়াসিনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গণসংযোগ শেষে মনজুরুল ইসলাম রাহাদ জামায়াতে ইসলামী মোল্লাহাট উপজেলা পেশাজীবী বিভাগের উদ্যোগে আয়োজিত ‘ফ্রি মেডিকেল সার্ভিস’ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলাম ক্ষমতায় এলে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। পাশাপাশি সরকারি হাসপাতালগুলোতে সব ধরনের চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে, যাতে সাধারণ মানুষকে আর বেসরকারি হাসপাতালে যেতে না হয়।”
তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে তিনি এলাকার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে টেকসই পরিবর্তন আনতে চান। তাঁর নেতৃত্বে জামায়াতে ইসলামী সমাজের পিছিয়ে পড়া শ্রেণিকে এগিয়ে নিতে কাজ



ফেসবুক কর্নার