August 15, 2026, 2:36 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

দেখে নিন বিপিএলের দলগুলোর অধিনায়কের নাম

অভয়নগর প্রতিবেদক

বিপিএল শুরুর ঠিক এক দিন আগে সব জল্পনার অবসান ঘটিয়ে অধিনায়কের নাম ঘোষণা করেছে রংপুর রাইডার্স। ধারণা অনুযায়ী, এবারও দলটির নেতৃত্বে থাকছেন উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান।

২০১৭ সালের চ্যাম্পিয়নরা আজ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে সোহানের নেতৃত্ব। সাম্প্রতিক বছরগুলোতে ঘরোয়া ক্রিকেট ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা থাকায় তার ওপরই আস্থা রেখেছে রংপুর শিবির।

রংপুরের পাশাপাশি আজ নিজেদের অধিনায়কের নাম প্রকাশ করেছে টুর্নামেন্টের অন্য দলগুলোও। বিপিএলে প্রথমবার অংশ নেওয়া নোয়াখালী এক্সপ্রেস নেতৃত্বের দায়িত্ব দিয়েছে সৈকত আলীর হাতে। এর আগে বিপিএলে কখনো অধিনায়কত্ব না করা এই অলরাউন্ডারের জন্য এটি বড় চ্যালেঞ্জ।

চট্টগ্রাম কিংসও নতুন মুখের ওপর ভরসা রেখেছে। দলটির অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ মেহেদী, যিনি আগে কখনো বিপিএলে নেতৃত্ব দেননি। অন্যদিকে ঢাকা ক্যাপিটালস অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ মিঠুনকে।

এবারের আসরে সিলেট টাইটান্সকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। আর রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় দলের ব্যাটার নাজমুল হোসেন শান্তকে।

সব মিলিয়ে বিপিএলের দ্বাদশ আসরে অভিজ্ঞ ও নতুন—দুই ধরনের অধিনায়কের মিশেলে শুরু হচ্ছে নেতৃত্বের নতুন গল্প।

দল
অধিনায়ক
রংপুর রাইডার্স
নুরুল হাসান সোহান
সিলেট টাইটান্স
মেহেদী হাসান মিরাজ
রাজশাহী ওয়ারিয়র্স
নাজমুল হোসেন শান্ত
ঢাকা ক্যাপিটালস
মোহাম্মদ মিঠুন
চট্টগ্রাম রয়্যালস
শেখ মেহেদী
নোয়াখালী এক্সপ্রেস
সৈকত আলী



ফেসবুক কর্নার