November 19, 2026, 4:04 am
শিরোনাম :
কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু আ. লীগের সহিংসতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ মোহাম্মদপুরে রুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিদ্যুৎ বিল নিয়ে মন্তব্য, ৭৬ দিন পর মুক্তি পেলেন সিফাত গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধ হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ, টুঙ্গিপাড়ায় সাব-জেলের প্রস্তাব

ইংলিশ প্রিমিয়ার লিগ ডোগুর গোলে জিতলো ম্যানচেস্টার ইউনাইটেড

অভয়নগর প্রতিবেদক

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্যাট্রিক ডোগুর গোলে নিউক্যাসল ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে রেড ডেভিলরা।
শুক্রবার রাতে ওল্ড ট্রাফোর্ডে বক্সিং ডেতে গ্যালারি ভর্তি দর্শকের সামনে ম্যাচের ২৬ মিনিটে জয়সূচক গোল পায় ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের ২৪ মিনিটে কর্নার থেকে সৃষ্ট আক্রমণে দুর্দান্ত ভলি গোল করেন প্যাট্রিক ডোগু। ম্যানইউর জার্সিতে এটি এই ফুটবলারের প্রথম গোল। ম্যাচের বাকি সময় বল পজেশন ও আক্রমণের সংখ্যাসহ সবকিছুর বিচারে এগিয়ে ছিল নিউক্যাসল।

৬৬ শতাংশ বল দখলে রাখার পাশাপাশি রেড ডেভিলের ডেরায় ১৩টি শট নিয়েও গোলের দেখা না পাওয়ায় হার নিয়ে মাঠ ছাড়তে হয় নিউক্যাসলকে। তবে বল পজেশনে পিছিয়ে থাকলেও ১০ বার নিউক্যাসলের পোস্টে আক্রমণ করে ম্যানইউ। টানা দুই হারের পর পাওয়া জয়ে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নম্বরে আমোরিমের দল।



ফেসবুক কর্নার