June 25, 2026, 2:57 pm
শিরোনাম :
মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার

জয়শঙ্করের সফর রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার পরামর্শ পররাষ্ট্র উপদেষ্টার

অভয়নগর প্রতিবেদক

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফরকে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

এস জয়শঙ্করের ঢাকা সফরের মধ্যে দিয়ে দুই দেশের সম্পর্কে কী বার্তা দেয় জানতে চাইলে উপদেষ্টা বলেন, বাংলাদেশ তো বটেই দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পজিটিভ ইমেজ আছে।
তৌহিদ হোসেন আরও বলেন, দল মত নির্বিশেষে সব মানুষের মাঝেই খালেদা জিয়ার এক ধরনের গ্রহণযোগ্যতা আছে। এটা দক্ষিণ এশিয়ার সবাই স্বীকার করে। সে কারণে তার অন্ত্যেষ্টিক্রিয়ায় সবাই অংশ গ্রহণ করবেন, এটাই স্বাভাবিক। ভারতের পররাষ্ট্রমন্ত্রীও সেজন্য এসেছিলেন। তিনি খুব সংক্ষিপ্ত সফর করে চলে গেছেন। এটা একটি শিষ্টাচার, এর বেশি উত্তর না খুঁজতে যাওয়াই ভালো।

ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কী বিষয়ে আলোচনা হয়েছে, জানতে চাইলে উপদেষ্টা বলেন– এস জয়শঙ্করের সাথে আমার যে কথাবার্তা হয়েছে, সেখানে রাজনীতি ছিল না। সবার সামনেই আলাপ হয়েছে। সেখানে দ্বিপাক্ষিক কিছু ছিল না।
জয়শঙ্করের সফরের মধ্যে দিয়ে দুই দেশের মধ্যে টানাপোড়েন কমবে কিনা এ বিষয়ে তিনি বলেন, এটার উত্তর আপনাদের ভবিষ্যতে খুঁজতে হবে।
দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে ঢাকায় কেন ডেকে আনার প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দিল্লির ভারতীয় হাইকমিশনারকে ডেকে আনা হয়নি। অফিসিয়াল কাজের জন্য এসেছেন তিনি।
উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৩০ ডিসেম্বর পৃথিবীর মায়া ত্যাগ করেন। তাকে শেষ শ্রদ্ধা জানাতে পরদিন ৩১ ডিসেম্বর ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।



ফেসবুক কর্নার