June 24, 2026, 3:30 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

গরম খাবারে লেবু দিয়ে খেলে যা হয়

অভয়নগর প্রতিবেদক

অনেকেই খেতে বসে গরম ভাত বা তরকারির ওপর একটু লেবুর রস ছিটিয়ে নেন। খেতে ভালো লাগে, স্বাদও বাড়ে— এটাই ভাবি আমরা। কিন্তু কখনো কি ভেবেছেন, এই অভ্যাসটা শরীরের পক্ষে ঠিক কতটা ভালো?

অনেকেই জানেন না, গরম খাবারের সঙ্গে সরাসরি লেবুর রস মেশালে লেবুর উপকারিতা নষ্ট হয়ে যেতে পারে। আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা গেছে, পুষ্টিবিদদের মতে, লেবুর রস গরমের সংস্পর্শে এলে তার ভিটামিন সি-সহ অন্যান্য গুণাগুণ নষ্ট হয়ে যায়।

লেবুর গুণাগুণ

লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা ত্বক, চুল, চোখ ও দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এ ছাড়া ভিটামিন সি আয়রন শোষণেও সাহায্য করে, যা হাড়ের স্বাস্থ্য ঠিক রাখতে গুরুত্বপূর্ণ।

তাই প্রতিদিনের খাবারে ভিটামিন সি রাখা দরকার, আর লেবু এর জন্য দারুণ এক উৎস। তবে ভুল সময়ে খেলে সেই উপকার মেলে না।

তাহলে কখন খাবেন লেবু?

পুষ্টিবিদরা বলছেন, গরম খাবারের সঙ্গে লেবুর রস না মেশানোই ভালো। যদি লেবু খেতে চান, তাহলে খাবার একটু ঠান্ডা হওয়ার পর রস দিন। আর রান্নায় লেবুর রস দিতে চাইলে, চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা হওয়ার পর মেশান। একেবারে পরিবেশনের আগে লেবু দিলে পুষ্টিগুণ ঠিক থাকে।

গরম খাবারে লেবুর রস দিলে তার গুণ নষ্ট হয়। তাই খাবার একটু ঠান্ডা হলে তবেই লেবু যোগ করুন— তাহলেই মিলবে স্বাদ ও পুষ্টি



ফেসবুক কর্নার