April 23, 2026, 7:32 pm
শিরোনাম :
ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ

আজ থেকে শুরু হচ্ছে আপিল নিষ্পত্তির শুনানি

অভয়নগর প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। আজ শনিবার (১০ জানুয়ারি) থেকে এসব আপিল নিষ্পত্তির শুনানি শুরু হচ্ছে।
জানা গেছে, ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আপিল শুনানি অনুষ্ঠিত হবে। টানা ১৮ জানুয়ারি পর্যন্ত এই শুনানি চলবে।

কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী, প্রথম দিন শনিবার (১০ জানুয়ারি) ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি হবে। এরপর রোববার (১১ জানুয়ারি) ৭১ থেকে ১৪০ নম্বর, সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ নম্বর এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। পরবর্তী আপিল শুনানির তারিখ ও সময়সূচি শীঘ্রই জানিয়ে দেয়া হবে বলে জানিয়েছে কমিশন।
গতকাল শুক্রবার শেষ দিনে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপিলের জন্য নির্বাচন কমিশনে উপস্থিত হন আবেদনকারীরা। এখন পর্যন্ত কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই স্বতন্ত্র প্রার্থীরা আপিল করেছেন। এক শতাংশ সমর্থন পূরণে ব্যর্থতা ও স্বাক্ষরের গড়মিলের কারণে অনেকের প্রার্থিতা বাতিল হয়। এছাড়া ঋণখেলাপি এবং অসম্পূর্ণ মনোনয়নপত্রের কারণেও প্রার্থিতা বাতিল করা হয়েছে।

এসব ত্রুটি সংশোধনের জন্য আবেদনকারীদের সুযোগ দেয়া হয়েছিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি এবং নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি।



ফেসবুক কর্নার