October 10, 2026, 5:40 pm
শিরোনাম :
তাজমিন হত্যা মামলায় দায় স্বীকার করে সুমনের আদালতে জবানবন্দি মসজিদকে দলীয় অফিস বানানোর চেষ্টা হয়েছিল-প্রতিমন্ত্রী শ্যামনগরে সার ডিলারশিপে যুবলীগ নেতার নামে বিএনপির জেলা কমিটির সুপারিশ, তৃণমূলে ক্ষোভ ডেঙ্গুতে আক্রান্ত সংগীতশিল্পী কৃষ্ণকলি, বাসায় চলছে চিকিৎসা বিদেশি শক্তির ইন্ধনে অস্থিরতা সৃষ্টির অভিযোগ বিজেপি সভাপতির পুত্রসন্তানের মা হওয়ার খবর ঘিরে আলোচনায় নীলম মুনির ভারতে ‘কালো জরুরি অবস্থা’ জারির অভিযোগ আপ নেতাদের প্রশ্ন ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল, ক্ষুব্ধ হাসনাত আব্দুল্লাহ ৪০ মিনিট বন্ধের পর শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক

ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশের অভিযানে সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারি গ্রেফতার

অভয়নগর প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে সাড়ে ৭ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সদর থানাধীন সুলতানপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. মনির হোসেন (৩০)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার মনিয়ন্দ গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আব্দুল গফুর মিয়া এবং মাতার নাম আম্বিয় খাতুন।
পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা বিধি মোতাবেক জব্দ তালিকা প্রণয়ন করে জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
ডিবি পুলিশের কর্মকর্তারা জানান, জেলার মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।



ফেসবুক কর্নার