October 10, 2026, 5:40 pm
শিরোনাম :
তাজমিন হত্যা মামলায় দায় স্বীকার করে সুমনের আদালতে জবানবন্দি মসজিদকে দলীয় অফিস বানানোর চেষ্টা হয়েছিল-প্রতিমন্ত্রী শ্যামনগরে সার ডিলারশিপে যুবলীগ নেতার নামে বিএনপির জেলা কমিটির সুপারিশ, তৃণমূলে ক্ষোভ ডেঙ্গুতে আক্রান্ত সংগীতশিল্পী কৃষ্ণকলি, বাসায় চলছে চিকিৎসা বিদেশি শক্তির ইন্ধনে অস্থিরতা সৃষ্টির অভিযোগ বিজেপি সভাপতির পুত্রসন্তানের মা হওয়ার খবর ঘিরে আলোচনায় নীলম মুনির ভারতে ‘কালো জরুরি অবস্থা’ জারির অভিযোগ আপ নেতাদের প্রশ্ন ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল, ক্ষুব্ধ হাসনাত আব্দুল্লাহ ৪০ মিনিট বন্ধের পর শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক

ঝিনাইদহ-৪ আসনে রাশেদ খাঁনের শুভেচ্ছা বিনিময় 

অভয়নগর প্রতিবেদক

ঝিনাইদহ-৪ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী রাশেদ খাঁন কালীগঞ্জ উপজেলার সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন। সোমবার ১২ জানুয়ারি হাসপাতাল রোড সংলগ্ন বিএনপি কার্যালয় থেকে শুরু করে মেইন বাস স্ট্যান্ডের ১০ তলা ভবন পর্যন্ত এই শুভেচ্ছা বিনিময় কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির সময় রাশেদ খাঁন পথচারী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং কুশল বিনিময় করেন। এ সময় তিনি এলাকার সার্বিক উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির অঙ্গীকারের কথা তুলে ধরেন। সাধারণ মানুষের মাঝেও তাকে ঘিরে ব্যাপক উৎসাহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কালীগঞ্জের গণমানুষের নেতা কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ সহ পৌর ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ ধরনের কর্মসূচির মাধ্যমে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও জোরদার হবে বলে নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেন।



ফেসবুক কর্নার