October 10, 2026, 5:40 pm
শিরোনাম :
তাজমিন হত্যা মামলায় দায় স্বীকার করে সুমনের আদালতে জবানবন্দি মসজিদকে দলীয় অফিস বানানোর চেষ্টা হয়েছিল-প্রতিমন্ত্রী শ্যামনগরে সার ডিলারশিপে যুবলীগ নেতার নামে বিএনপির জেলা কমিটির সুপারিশ, তৃণমূলে ক্ষোভ ডেঙ্গুতে আক্রান্ত সংগীতশিল্পী কৃষ্ণকলি, বাসায় চলছে চিকিৎসা বিদেশি শক্তির ইন্ধনে অস্থিরতা সৃষ্টির অভিযোগ বিজেপি সভাপতির পুত্রসন্তানের মা হওয়ার খবর ঘিরে আলোচনায় নীলম মুনির ভারতে ‘কালো জরুরি অবস্থা’ জারির অভিযোগ আপ নেতাদের প্রশ্ন ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল, ক্ষুব্ধ হাসনাত আব্দুল্লাহ ৪০ মিনিট বন্ধের পর শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক

বাঞ্ছারামপুরে গাঁজাসহ দুই নারী গ্রেফতার 

অভয়নগর প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।পুলিশ জানায়, সোমবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক ১০:৩০ মিনিটের সময় বাঞ্ছারামপুর থানাধীন ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ফতেহপুর সাকিনস্থ সলফা থেকে ফেরিঘাটগামী সড়কের ফতেহপুর কবরস্থানের পার্শ্ববর্তী ব্রিজের ওপর অভিযান পরিচালনা করা হয়। এসময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ঢাকার ধামরাই থানার মোহাম্মদ ওরফে মামুদ আলার স্ত্রী নাজমা বেগম (৫০) এবং কুষ্টিয়ার কুমারখালী থানার মো. রমজান আলীর স্ত্রী পাপড়ী আক্তার (২২)।পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।



ফেসবুক কর্নার