June 24, 2026, 7:14 am
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

নির্বাচনী ফান্ডের ৮৭৭১১২ টাকা ফেরত দিলেন তাজনুভা জাবীন

Reporter Name

ত্রয়োদশ সংসদ নির্বাচন থেকে সরে যাওয়ার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদত্যাগকারী নেত্রী তাসনূভা জাবীন নির্বাচনের জন্য প্রাপ্ত অনুদান ফেরত দিচ্ছেন। ইতিমধ্যে প্রায় ৫৭ শতাংশ বা ৮ লাখ ৭৭ হাজার ১১২ টাকা ফেরত দিয়ে দিয়েছেন।

আজ বুধবার বিকেলে এক ফেসবুক পোস্টে তিনি এসব তথ্য জানিয়েছেন। বাকি যাদের টাকা আছে (বিশেষ করে ব্যাংকে) তাদের টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রে অনুদান দাতাকে চিহ্নিত করতে সংশ্লিষ্ট অনুদান দাতাদের সহযোগিতা চেয়েছেন এনসিপির সাবেক নেত্রী।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘নির্বাচনের অনুদানের (৮,৭৭,১১২ টাকা) প্রায় ৫৭% টাকা আমি ফেরত দিয়ে দিয়েছি। বাকি যাদের টাকা আছে (বিশেষ করে ব্যাংকে) তাদের টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রে ডোনারকে ট্রেস করতে ডোনারের সহযোগিতা প্রয়োজন।’

তাসনূভা জাবীন আরো লেখেন, ‘যাদেরকে ট্রেস করা গেছে সবাইকে ফেরত দেওয়া শেষ। আর বিকাশেও যারা এক হাজার থেকে ১০ হাজার (১০০০-১০০০০) পর্যন্ত টাকা পাঠিয়েছেন মোটামুটি তাদের সবাইকে ফেরত দেওয়া হয়েছে।

বাকিদের দ্রুততম সময়ে ফেরত দিতেও ডোনারের সহযোগিতা প্রয়োজন। যারা রেমিট্যান্স পাঠিয়েছেন তাদেরও ফেরত দিতে লোকাল অ্যাকাউন্টের প্রয়োজন।’

টাকা ফেরত পাঠানোর প্রতিক্রিয়ার অভিজ্ঞতা তুলে ধরে তাজনূভা জাবীন লেখেন, ‘আর একটা কথা না বললেই না, অনুদান ফেরত দিতে গিয়ে অনেকের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। আমি এমন একজনকেও পাইনি যারা টাকা ফেরত চেয়েছে, প্রত্যেকে আমাকে শুভকামনা জানিয়েছেন, সামনে আগাতে সাহস দিয়েছেন।

আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি। বাকিটা সময় বলে দেবে আমি কতটুকু কি করতে পারি। ইনশাআল্লাহ।’ যারা টাকা পাঠিয়েছেন কিন্তু ফেরত পাননি তাদেরকে ফর্মটা পূরণ করার আহ্বান জানিয়েছেন এনসিপির সাবেক এই নেত্রী। এতে সহজেই ফান্ড ফেরত দেওয়া যাবে বলে জানান তিনি।



ফেসবুক কর্নার