October 6, 2026, 7:44 am
শিরোনাম :
বেগমগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড পঞ্চগড়ে রিকশাচালক আল আমিন হত্যা মামলায় সাবেক এমপি গ্রেপ্তার জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ, প্রতিপাদ্য নির্ভুল নিবন্ধন শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান চোটের পর ঘুমের সমস্যায় অমিতাভ, বদলাচ্ছেন ব্যস্ত রুটিন বক্তাবলী ফেরিঘাটে দুই ট্রাকের মাঝে চাপায় লাইনম্যান নিহত বোপারার ঝড়ে বাংলাদেশকে হারিয়ে ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সের জয় ময়মনসিংহ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, চক্রের সন্ধানে তদন্ত ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে ৪-১ গোলে হারাল ফ্রান্স বাবার সন্দেহে ডিএনএ পরীক্ষা, মিলল হাসপাতালের শিশুবদলের সত্য

নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপি প্রার্থীর ওপর হামলার চেষ্টা, আহত ২

অভয়নগর প্রতিবেদক

নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় নাগরিক পার্টি মনোনীত এমপি প্রার্থী ও দলটির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিনের ওপর হামলার চেষ্টা চালানো হয়েছে। এসময় ধস্তাধস্তিতে অন্তত দু’জন এনসিপির কর্মী আহত হন।

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফতুল্লার পশ্চিম দেওভোগ বাঁশমুলি এলাকায় গণভোট নিয়ে গণসংযোগেকালে এ ঘটনা ঘটে।

এনসিপি নেতা আল-আমিন জানান, স্থানীয় নেতাকর্মীদের নিয়ে গণভোটের গণসংযোগ ও মতবিনিময় করার এক পর্যায়ে এক যুবক চাপাতিসহ হামলার চেষ্টা করলে করলে নেতাকর্মীরা তাকে আটক করে। পরে স্থানীয় লোকজন যুবককে ছাড়িয়ে নেয়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। এ ঘটনা আইনি পদক্ষেপ নেওয়া কথা জানিয়েছে এনসিপি নেতা।

এ ঘটনায় ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান বলেন, ঘটনার তদন্ত করে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার