June 25, 2026, 7:19 pm
শিরোনাম :
নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ

আমরা আর পুরনো রাজনীতিতে ফিরে যেতে চাই না: জামায়াত আমির

অভয়নগর প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর বলেছেন, ‘আমরা জাতির আকাঙ্ক্ষা পূরণে একত্রিত হয়েছি। আমরা আর পুরনো রাজনীতিতে ফিরে যেতে চাই না। আমরা চাঁদাবাজি-খুনের রাজনীতি আর দেখতে চাই না। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা যারা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন তারাই এখানে সমবেত হয়েছেন।’আজ বৃহস্পতিবার রাতে ১১ দলীয় জোটের আসন সমঝোতা ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।জামায়াত আমির বলেন, ‘কারচুপি-ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের বিরুদ্ধে আমরা সোচ্চার হবো। আমরা সবাইকে ভোটাধিকার প্রয়োগ ও ভোটের হিসাব নেওয়ার অনুরোধ করছি।’তিনি বলেন, ‘আজকের এই ঐক্যের পেছনে অনেকের অবদান রয়েছে। আমরা সবার প্রতি কৃতজ্ঞ। আমরা ফ্যাসিবাদ ও আধিপত্যবাদমুক্ত একটা নতুন দেশ গড়ার মাধ্যমে তাদের ঋণ পরিশোধ করতে চাই।’শরিফ ওসমান বিন হাদি প্রসঙ্গে তিনি বলেন, ‘হাদি ছিলেন নিজেই একটা বিপ্লব। আমরা তার হত্যার বিচার চাই।

তিনি যদি বিচার পান তাহলে আরো অনেকেই দেশের জন্য এগিয়ে আসবেন। আর যদি বিচার না হয় তাহলে এ দেশে আর কোনো বিপ্লবী জন্ম নেবে না।’পরে ১১ দলীয় জোটের ২৫৩টি আসনে সমঝোতার ঘোষণা দেন জামায়াতের নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।তিনি জানান, ‘আসন সমঝোতায় জামায়াত ১৭৯টি, এনসিপি ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, এলডিপি ৭টি, এবি পার্টি ৩টি, বিডিপি ২টি ও নেজামে ইসলাম ২টি আসনে নির্বাচন করবে। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাগপা ও খেলাফত আন্দোলনের আসনের বিষয়টি এখনো নির্ধারণ করা যায়নি।দ্রুতই সেগুলো জানানো হবে।’সংবাদ সম্মেলনে আরো বক্তব্য দেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদিরসহ ১১ দলের শীর্ষ নেতারা।



ফেসবুক কর্নার