April 24, 2026, 7:04 pm
শিরোনাম :
আইনমন্ত্রীর কড়া বার্তা: বিচার ব্যবস্থায় অনৈতিকতা বরদাস্ত নয় পরিত্যক্ত স্কুল ভবনে মাদক আসর, আতঙ্কে মণিরামপুরের স্থানীয়রা জকসুকে দলীয় কর্মসূচিতে ব্যবহারের অভিযোগে প্রতিবাদ ছাত্রদল-সমর্থিত প্রতিনিধিদের টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক অষ্টঘরিয়ায় পাপ্পু ক্রীড়া চক্রের ফুটবল টুর্নামেন্টে বাহাদিয়া ক্লাবের জয় কলেজের শিক্ষিকাকে পেটানো ও ভাঙচুরের ঘটনা’য় বিএনপি নেতাকে-বহিষ্কার ওয়ারিশ গোপন করে জমি বিক্রির অভিযোগ, কালীগঞ্জে প্রতারণার শিকার ক্রেতা আধুনিকতার পিঠে মধ্যযুগ: রৌমারীতে জ্বালানি সংকটে ফিরছে ‘ঢেঁকি কল’ নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে আহত বহু যাত্রী আইডি যাচাইয়ে ন্যায্যমূল্যে ডিজেল পেয়ে স্বস্তিতে চুয়াডাঙ্গর কৃষকরা

দুই যুগ পর চট্টগ্রাম সফরে যাচ্ছেন তারেক রহমান

অভয়নগর প্রতিবেদক

দীর্ঘ দুই যুগ পর আগামী ২৫ জানুয়ারি চট্টগ্রাম সফরে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে নগরীর ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে ব্যাপক প্রস্তুতি চলছে।
রোববার (১৮ জানুয়ারি) সকালে পলোগ্রাউন্ড মাঠের অবকাঠামো ও সার্বিক প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় তিনি আয়োজক নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং জনসভা সফল করতে সর্বাত্মক প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন।
দলীয় সূত্র জানায়, তারেক রহমান সর্বশেষ ২০০৫ সালে চট্টগ্রাম সফর করেছিলেন। পরে ২০১২ সালে পলোগ্রাউন্ড মাঠেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সর্বশেষ জনসভায় অংশ নেন। দীর্ঘদিন পর শীর্ষ নেতৃত্বের এ সফরকে ঘিরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।
নেতাকর্মীরা আশা করছেন, আসন্ন জনসভায় কয়েক লাখ মানুষের উপস্থিতি হবে এবং এটি চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হবে।



ফেসবুক কর্নার