April 24, 2026, 9:39 pm
শিরোনাম :
আইনমন্ত্রীর কড়া বার্তা: বিচার ব্যবস্থায় অনৈতিকতা বরদাস্ত নয় পরিত্যক্ত স্কুল ভবনে মাদক আসর, আতঙ্কে মণিরামপুরের স্থানীয়রা জকসুকে দলীয় কর্মসূচিতে ব্যবহারের অভিযোগে প্রতিবাদ ছাত্রদল-সমর্থিত প্রতিনিধিদের টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক অষ্টঘরিয়ায় পাপ্পু ক্রীড়া চক্রের ফুটবল টুর্নামেন্টে বাহাদিয়া ক্লাবের জয় কলেজের শিক্ষিকাকে পেটানো ও ভাঙচুরের ঘটনা’য় বিএনপি নেতাকে-বহিষ্কার ওয়ারিশ গোপন করে জমি বিক্রির অভিযোগ, কালীগঞ্জে প্রতারণার শিকার ক্রেতা আধুনিকতার পিঠে মধ্যযুগ: রৌমারীতে জ্বালানি সংকটে ফিরছে ‘ঢেঁকি কল’ নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে আহত বহু যাত্রী আইডি যাচাইয়ে ন্যায্যমূল্যে ডিজেল পেয়ে স্বস্তিতে চুয়াডাঙ্গর কৃষকরা

মঞ্চে বক্তব্য দেয়ার সময় জামায়েত নেতার মৃত্যু

ফয়সাল আহমেদ

কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা অধ্যাপক আবুল হাশেম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) আর নেই। বুধবার (১৯শে জানুয়ারি ২৬) কুষ্টিয়ায় মুফতি আমীর হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে বক্তব্য প্রদানকালে তিনি হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন। তাৎক্ষণিকভাবে অসুস্থ হয়ে পড়লে দ্রুত চিকিৎসার ব্যবস্থা নেওয়া হলেও শেষ পর্যন্ত তিনি ইন্তেকাল করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাদ আসর অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে বক্তব্য চলাকালীন হঠাৎ অসুস্থ বোধ করেন অধ্যাপক আবুল হাশেম। মুহূর্তের মধ্যেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মরহুম অধ্যাপক আবুল হাশেম ২০২৪ সালের ২৪ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে ২০২৫-২৬ সেশনের জন্য সদস্য (রুকন)দের প্রত্যক্ষ ভোটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা আমীর হিসেবে নির্বাচিত হন। তিনি দীর্ঘদিন ধরে পোড়াদহ কলেজে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন এবং শিক্ষা ও দ্বীনি অঙ্গনে সুপরিচিত মুখ ছিলেন।
তার আকস্মিক মৃত্যুতে কুষ্টিয়া জেলার রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। জামায়াতে ইসলামীসহ বিভিন্ন সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করে এবং তার শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দানের জন্য সকলের নিকট দোয়া কামনা করা হয়েছে



ফেসবুক কর্নার