April 24, 2026, 8:17 pm
শিরোনাম :
আইনমন্ত্রীর কড়া বার্তা: বিচার ব্যবস্থায় অনৈতিকতা বরদাস্ত নয় পরিত্যক্ত স্কুল ভবনে মাদক আসর, আতঙ্কে মণিরামপুরের স্থানীয়রা জকসুকে দলীয় কর্মসূচিতে ব্যবহারের অভিযোগে প্রতিবাদ ছাত্রদল-সমর্থিত প্রতিনিধিদের টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক অষ্টঘরিয়ায় পাপ্পু ক্রীড়া চক্রের ফুটবল টুর্নামেন্টে বাহাদিয়া ক্লাবের জয় কলেজের শিক্ষিকাকে পেটানো ও ভাঙচুরের ঘটনা’য় বিএনপি নেতাকে-বহিষ্কার ওয়ারিশ গোপন করে জমি বিক্রির অভিযোগ, কালীগঞ্জে প্রতারণার শিকার ক্রেতা আধুনিকতার পিঠে মধ্যযুগ: রৌমারীতে জ্বালানি সংকটে ফিরছে ‘ঢেঁকি কল’ নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে আহত বহু যাত্রী আইডি যাচাইয়ে ন্যায্যমূল্যে ডিজেল পেয়ে স্বস্তিতে চুয়াডাঙ্গর কৃষকরা

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে অভিযোগ খেলাফত মজলিসের

অভয়নগর প্রতিবেদক

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে অভিযোগ খেলাফত মজলিসের

আসন্ন জাতীয় নির্বাচনে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে অভিযোগ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির দাবি, মাঠপর্যায়ে প্রশাসনের অসহযোগিতা ও আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় সুষ্ঠু নির্বাচনী পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বুধবার (২১ জানুয়ারি) নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে এসব অভিযোগ তুলে ধরেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির ইউসুফ আশরাফ।

তিনি বলেন, নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ ও অভিযোগ সিইসির কাছে তুলে ধরা হয়েছে। ভোটকেন্দ্রগুলো নিরাপদ রাখা, কেন্দ্র দখল ও কারচুপি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে খেলাফত মজলিস। সিইসি নির্বাচনী নিরাপত্তায় তিন হাজার ড্রোন ব্যবহারের কথা জানালেও ইউসুফ আশরাফ বলেন, এই সংখ্যা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়।

নির্বাচনী মাঠের কয়েকটি সুনির্দিষ্ট ঘটনার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, নেত্রকোনা-১ আসনের কলমাকান্দা উপজেলার একজন ইউএনও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছিলেন। কিন্তু একটি নির্দিষ্ট দলের প্রার্থী তাকে প্রত্যাহারের জন্য চাপ দেন। খেলাফত মজলিস ওই কর্মকর্তাকে পুনর্বহালের দাবি জানিয়েছে।

এছাড়া ফরিদপুর-২ আসনে বিএনপির প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে খেলাফত মজলিসের নেতাকর্মীদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করেন ইউসুফ আশরাফ। তিনি বলেন, এ বিষয়ে সিইসি নির্বাচনী অভিযোগ কমিটিতে লিখিত অভিযোগ দিতে বলেছেন এবং কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি জানাতে পরামর্শ দিয়েছেন।

আচরণবিধি লঙ্ঘনের বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। তার অভিযোগ, কিছু দলের শীর্ষ নেতারা প্রকাশ্যে আচরণবিধি ভঙ্গ করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। উদাহরণ হিসেবে তিনি বলেন, একজন প্রার্থী ভোটারদের ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, যা স্পষ্টভাবে আচরণবিধির লঙ্ঘন।

সব মিলিয়ে খেলাফত মজলিসের নেতাদের দাবি, এসব ঘটনা প্রমাণ করে আসন্ন জাতীয় নির্বাচনে এখনো সবার জন্য সমান সুযোগ নিশ্চিত হয়নি। তারা অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিয়ে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।



ফেসবুক কর্নার