June 26, 2026, 12:00 am
শিরোনাম :
নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ

ভোট ইঞ্জিনিয়ারিংয়ের চিন্তা করলে পিঠের চামড়া থাকবে না: হারুন

অভয়নগর প্রতিবেদক

ভোট ইঞ্জিনিয়ারিংয়ের চিন্তা করলে পিঠের চামড়া থাকবে না: হারুন

ভোট ইঞ্জিনিয়ারিংয়ের চিন্তা করলে পিঠের চামড়া থাকবে না বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হারুনুর রশীদ।

তিনি বলেন, ‘আমরা চাই, একটি সুষ্ঠ পরিবেশে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। কারো হুমকি-ধামকি বুড়ো আঙুল দেখানো জনগণ মেনে নেবে না, ইনশাআল্লাহ। ভোটে ইঞ্জিনিয়ারিং করবেন, মাথা থেকে এসব পরিবর্তন করেন। খবরদার কোনো চিন্তা করবেন না যে ভোটে ইঞ্জিনিয়ারিং করব, পিঠের চামড়া থাকবে না। ভোট কেন্দ্রে যদি দেখতে পায় গত ১৫ বছরের মতো কোনো অনিয়ম হয়েছে, তাহলে কী অবস্থা হবে তা ভাষায় বর্ণনা করতে পারব না।’

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর কলেজ মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, ভোটাররা যেন নিরাপদে নিবিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে যাকে খুশি তাকে ভোট দিতে পারে, আমরা সেই পরিবেশ গড়ে দেব।জামায়াত যে একটা ধর্ম ব্যবসায়ী তাতে কোনো সন্দেহ নেই। জামায়াতে ইসলাম এতদিন বলে আসলো আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই।

এখন প্রেস কনফারেন্স করে বলছে, আমরা ক্ষমতায় গেলে শরিয়াহ আইন চালু করব না। এতেই তারা তাদের মৌলিক দর্শন থেকে পালিয়ে গেল।

চারবারের সাবেক এমপি হারুনুর রশীদ বলেন, ‘জামায়াতে ইসলাম একটি ধর্মব্যবসায়ী দল। ধর্ম যার যার, উৎসব সবার- কিন্তু ধর্মকে পুঁজি করে রাজনীতি করলে সমাজে বিভেদ সৃষ্টি হয়। জামায়াত গ্রাম পর্যায়ে নারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে, এতে কেউ যেন প্রলোভনে না পড়ে।’

জনসভায় তিনি ভোটারদের ঐক্যবদ্ধ হয়ে বিএনপির পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান এবং নির্বাচিত হলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য উন্নয়নমূলক কাজ করার অঙ্গীকার করেন।



ফেসবুক কর্নার