August 6, 2026, 11:51 am
শিরোনাম :
গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ আবারও চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: জগলুল পাশা ৭ দিনের রিমান্ডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চরম শিক্ষক সংকট, ব্যাহত শিক্ষা কার্যক্রম আলিয়া মাদ্রাসার অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে তা’মীরুল মিল্লাতে মানববন্ধন ফ্যামিলি কার্ড নিয়োগে বিশ্ববিদ্যালয় স্নাতকদের ভিড়, ফুটে উঠল শিক্ষিত বেকারত্বের চিত্র জুলাই যোদ্ধাদের কটাক্ষ করলে ‘সুবিধাবাদী যোদ্ধা’ ও শুনতে হবে: পার্থকে তাজনূভা জাবীন গ্যাস সংকটের অজুহাতে সিএনজি ভাড়া দ্বিগুণ, যাত্রীদের ক্ষোভ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট আমরা সকলকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই: প্রতিমন্ত্রী

জুলাই যোদ্ধাদের কটাক্ষ করলে ‘সুবিধাবাদী যোদ্ধা’ ও শুনতে হবে: পার্থকে তাজনূভা জাবীন

ইসমাইল হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাজনূভা জাবীন বিজেপির সভাপতি আন্দালিভ রহমান পার্থ এমপিকে উদ্দেশে বলেছেন, ‘অবশ্যই জুলাইয়ে এদের জন্ম। কোন বিবেকে আপনারা বর্ষীয়ানরা জুলাইয়ে জন্ম নেওয়াদের সঙ্গে নিজেদের তুলনা করেন? আপনাদের ছেলেমেয়েদের বিয়ে দিচ্ছেন, বিদেশে পড়াচ্ছেন, বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠানে বসাচ্ছেন, অন্যদিকে এরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পরে থেকে, পড়ালেখা করে নিজেদের নিজেরা তৈরি করেছে।’
সম্প্রতি তাজনূভা জাবীন তার ফেসবুক আইডিতে আন্দালিভ রহমান পার্থর একটি ভিডিও দিয়ে ক্যাপশনে এসব কথা লেখেন।
পোস্টে তাজনূভা জাবীন লেখেন, ‘১৭ বছরে আপনাদের ব্যর্থতার কি কোনো দায় নাই এই জুলাই নেমে আসার পেছনে? আপনাদের মুক্ত করেছে এরা।জাতিকে ১৭ বছরের স্বৈরশাসক থেকে মুক্ত করেছে এরা। বড় বড় রাজনৈতিক পরিচয় বংশ পরম্পরায় অনেকে পেয়েছেন কিন্তু সেটা জাতির কোনও কাজে আসে নাই। আপনার চোখে, এদের কারো মেম্বার বা কমিশন হওয়ার যোগ্যতা না থাকতে পারে কিন্তু অনেকের চোখে, এদের গণ-অভ্যুথান নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে, যেটা আপনাদের কারো হয় নাই। অবশ্যই আমরা বিগত বছরে আপনাদের নির্যাতন জুলুম স্বীকার করি, কিন্তু দাম্ভিকতায় ভরা এরকম বক্তব্যও প্রত্যাখ্যান করি। স্বীকার করি বলেই গুম, মানবাধিকার অধ্যাদেশ,ক্ষমতার জবাবদিহিতা বিষয়ে সোচ্চার।’
তিনি উল্লেখ করেন, ‘ছাত্ররা ৫ আগস্ট এর পরে কি করতে পেরেছে, পারে নাই সেটা ভিন্ন তর্ক কিন্তু তারা জুলাই গণঅভ্যুথান পর্যন্ত তো সফল করেছে, হাসিনার পতন নিশ্চিত করেছে, তাও সেটা নিরাপদে থেকে না, জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে। ৫ আগস্ট পরবর্তী তাদের পারফরমেন্স দিয়ে ৫ আগস্টের আগের তাদের অবদান অস্বীকার করার রাজনীতি কইরেন না। আপনাদের ১৭ বছরের বাজে পারফরমেন্স প্লাস এর আগের রাজনৈতিক ভুলের পরও ঠিকই এই দফা এমপি হয়েছেন।’
জাবীন বলেন, ‘এদের সবে শুরু, চিন্তা করেন এত অল্প বয়সে একটা গণঅভ্যুথান নেতৃত্ব দেওয়ার গুণাবলী, সক্ষমতা প্লাস আপনাদের মতো পারিবারিক ব্লেসিং থাকলে কত সহজ হত সব এদের জন্য! সো তুলনা করেন না! হাসিনা থেকে গেলে আপনারা বর্ষীয়ানরাও বেঁচে যেতেন (যেভাবে পল্টি মেরে মেরে বেঁচে ছিলেন), ফাঁসিতে ঝুলতে হত এদের।’
সবশেষ সাবেক এই এনসিপি নেত্রী বলেন, ‘এদের জুলাই যোদ্ধা বলে কটাক্ষ করলে এর জবাবে “সুবিধাবাদী যোদ্ধা”ও শুনতে হবে! আবারও বলি, রাজাকার ডেকে থামানো যায় নাই, জুলাই বিক্রেতা ডেকেও থামানো যাবে না।’



ফেসবুক কর্নার