August 21, 2026, 6:37 pm
শিরোনাম :
শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় হেফাজতের তীব্র প্রতিবাদ যুব আন্দোলন নেতাকে হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি দুই সন্তান ও ৮ বছর একসঙ্গে থাকার পর বিয়ে অর্জুনের দীর্ঘদিনের পলাতক চার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার বিতর্কে জড়ানো ‘টক্সিক’ কাটছাঁট ছাড়াই পেল সেন্সর ছাড়পত্র নেতানিয়াহুর বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন তুরস্কের রাষ্ট্রপতি মির্জা ফখরুল এখন পুরো বাংলাদেশের: তাসনিম জারা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমিরের শুভেচ্ছা বিএনপি এক ঢিলে দুই পাখি মারল: উমামা ফাতেমা নারীদের নিয়ে কুরুচিকর মন্তব্যে ক্ষোভ প্রকাশ অভিনেত্রী শ্বেতা তিওয়ারির

নেতানিয়াহুর বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন তুরস্কের

অভয়নগর প্রতিবেদক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির উদ্যোগ নিতে সংস্থাটির কাছে অনুরোধ জানিয়েছে তুরস্ক। গাজামুখী ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার কর্মীদের ওপর হামলার অভিযোগে চলমান বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তুরস্কের বিচারমন্ত্রী আকিন গুরলেক। শুক্রবার তিনি এ তথ্য জানান। খবর আনাদোলুর।

তুরস্কের সামাজিক যোগাযোগমাধ্যম এনসোস্যালে দেওয়া এক বিবৃতিতে গুরলেক বলেন, আন্তর্জাতিক জলসীমায় সংঘটিত ওই ঘটনার জেরে নেতানিয়াহু, আফেক মস্কোভিচসহ ৩৫ আসামির বিরুদ্ধে ইস্তাম্বুলের ১১তম উচ্চ ফৌজদারি আদালতে বিচারিক কার্যক্রম চলছে। বিচারমন্ত্রী জানান, ২০২৬ সালের ১৪ জুলাই গাজায় গণহত্যার অভিযোগে নেতানিয়াহু ও মস্কোভিচের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এর পরিপ্রেক্ষিতে ওই দুই সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছে বিচার মন্ত্রণালয়। এ-সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র ইতোমধ্যে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়েও পাঠানো হয়েছে বলে জানান তিনি।

তার ভাষ্য, আন্তর্জাতিক জলসীমায় মানবিক ত্রাণ নিয়ে যাওয়া বেসামরিক নাগরিকদের ওপর সশস্ত্র হামলা এবং তাদের আটকের অভিযোগে নেতানিয়াহু ও মস্কোভিচের বিচার চলছে। মামলায় মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা, গুরুতরভাবে স্বাধীনতা হরণ, ইচ্ছাকৃত আঘাত, নির্যাতন, সম্পত্তির ক্ষতিসাধন, সশস্ত্র ডাকাতি এবং পরিবহনমাধ্যম ছিনতাইয়ের মতো অভিযোগ আনা হয়েছে। গুরলেক বলেন, গাজায় সংঘটিত অপরাধগুলো ধামাচাপা দেওয়ার সুযোগ তুরস্ক দেবে না। একই সঙ্গে দায়ীদের দায়মুক্তি থেকে সুরক্ষা দেওয়ারও সুযোগ থাকবে না। জাতীয় ও আন্তর্জাতিক আইনের আওতায় থাকা সব ধরনের বিকল্প তুরস্ক দৃঢ়তার সঙ্গে প্রয়োগ করবে বলেও মন্তব্য করেন তিনি।



ফেসবুক কর্নার