September 7, 2026, 7:26 pm

খুলনা সিটি কর্পোরেশনের বাজেট ঘোষণা ।

Reporter Name

  1. খুলনা সিটি কর্পোরেশনের বাজেট ঘোষণা ।

খুলনা প্রতিনিধিঃ
খুলনা সিটি কর্পোরেশনের ২০২৬-২০২৭ অর্থবছরে ৬’শ ১ কোটি ৭৯ লক্ষ ০৭ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ ০৭ ই সেপ্টেম্বর।

কেসিসি প্রশাসক জনাব নজরুল ইসলাম মঞ্জু আজ সোমবার ০৭ সেপ্টেম্বর বেলা ১১টায় খুলনা সিটি কর্পোরেশন নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে সাংবাদিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন।

একই সথে তিনি ২০২৫-২০২৬ অর্থবছরের ৩’শ ৩৮ কোটি ৯৭ লক্ষ ২১ হাজার টাকার সংশোধিত বাজেটও পেশ করেন।

২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ২’শ ১১ কোটি ৯০ লক্ষ ৫ হাজার টাকা এবং ব্যয় ধরা হয়েছে ২’শ ৪১ কোটি ৪৪ লক্ষ ১৭ হাজার টাকা। এছাড়া সরকারি বরাদ্দ ধরা হয়েছে ১’শ ৯৭ কোটি ৬২ লক্ষ টাকা। ৮’শ কোটি টাকার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন প্রকল্পটি শেষ হওয়ায়। ২০২৫-২৬ অর্থবছরের তুলনায় ২০২৬-২৭ অর্থবছরে বরাদ্দ কম হয়েছে বলে উল্লেখ করা হয়।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট ঘোষণা অনুষ্ঠানটি পরিচালনা করেন বাজেট কাম একাউন্টস অফিসার মো: মনিরুজ্জামান।



ফেসবুক কর্নার