November 19, 2026, 10:18 am
শিরোনাম :
রাঙ্গাবালীসহ পাঁচ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস ২০৩৫ সালে খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে যেতে পারে ইসলাম: পিউর পূর্বাভাস পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ ও ধ্বংসের আহ্বান শি জিনপিংয়ের বেরোবি হলে ছাত্রলীগ নেতাকর্মীদের অবস্থান, ২৪ ঘণ্টার আল্টিমেটাম ছাত্রদলের মানিকগঞ্জে ‘মুক্তিযোদ্ধা শিশুপার্ক’ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী গোপালগঞ্জে বিএনপি কার্যালয় ও এমপির ক্লিনিকে হামলা-অগ্নিসংযোগ আ.লীগ আবারও হত্যার রাজনীতি শুরু করেছে: রিজভী তিন বছরের মধ্যে দেশীয় স্যাটেলাইট মহাকাশে পাঠানোর ঘোষণা প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে পৃথক আগুনে পুড়ল খড়বোঝাই ট্রাক ও বাস মুকসুদপুর থানায় আগুন, পুড়ল অন্তত ১০ যানবাহন

কটাক্ষ থামানোর সহজ সমাধান দিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি

অভয়নগর প্রতিবেদক

সোশ্যাল মিডিয়ায় ট্রল ও কটাক্ষের শিকার হওয়া বিনোদন জগতের তারকাদের জন্য যেন নিত্যদিনের ঘটনা। ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। সেই নেতিবাচকতাকে গায়ে না মেখে কীভাবে সামলে নিতে হয়, তা বেশ ভালোভাবেই জানেন।
ট্রলকারীদের উদ্দেশ্যে কঠোর জবাব না দিয়েও কিভাবে তাদের মুখ বন্ধ করে দেওয়া যায় তা নিয়ে কথা বলেছেন। জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ১’-এর মঞ্চে সহকর্মীদের সঙ্গে আড্ডায় ট্রল সামলানোর এই সহজ উপায় বা ‘রেমিডি’র কথা জানান স্বস্তিকা।
তিনি বলেন, ‘আমি শুধু তোমাদের একটা টিপসই দিতে পারি। লোকেরা যখন আমাদের কটু কথা বলে, তখন তারা আসলে আমাদের প্রতিক্রিয়া বা রিয়্যাকশন দেখতে চায়।’
স্বস্তিকার কথায়, ‘তারা চায় আমরা ক্ষুব্ধ হয়ে বলি কেন আমাকে এই কথা বললেন? আপনি কি জানেন আমি কতটা কাজ করেছি? কিন্তু আমার মনে হয়, এসব কথা বলে নিজের আত্মপক্ষ সমর্থনের কোনো প্রয়োজনই নেই।’
অভিনেত্রী আরও বলেন, ‘নেতিবাচক কমেন্টের সঙ্গে লড়াই করার সবচেয়ে বড় সমাধান হলো, যে যা বলছে তার সঙ্গে সোজা সহমত প্রকাশ করা। আপনি যদি তাদের মন্তব্যের সঙ্গে একমত হয়ে যান, তবে উল্টো দিকের মানুষটার আর নতুন করে কিছু বলার থাকে না। সেখানেই সব কথার সমাপ্তি ঘটে। তাই কেউ কটু কথা বললে আপনি বলবেন হ্যাঁ, আমি সেটাই! ব্যাস, তাহলেই সমস্যার সমাধান।



ফেসবুক কর্নার