April 24, 2026, 12:42 pm
শিরোনাম :
সুনামগঞ্জে হাওরে কৃষকের পাশে স্বেচ্ছাশ্রমে ধান কাটলেন স্বেচ্ছাসেবীরা যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ শিবচরে সিএসএস-এর ফ্রি চিকিৎসা সেবা, উপকৃত শতাধিক অসহায় মানুষ রাজনৈতিক অনিশ্চয়তা ও নীতিমালার কড়াকড়ি: চাপে বাংলাদেশের অর্থনীতি সাইবার সুরক্ষা আইন ২০২৬: একটি যুগান্তকারী রক্ষাকবচ সালিস বৈঠকে স্কুলের দেয়াল ধসে সাবেক কাউন্সিলরসহ আহত ৩ প্রবাসী নবী হোসেনের সংসার ভাঙনের অভিযোগ, ন্যায়বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ জবিতে শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্যাংক অ্যাকাউন্ট সুবিধা চালু ভুল প্রশ্নপত্র ইস্যুতে ১৭৭ শিক্ষার্থী নিয়ে শঙ্কা নেই: জেলা প্রশাসক গোবিন্দগঞ্জে বৈশাখী মেলার আড়ালে অনৈতিক কর্মকাণ্ড: প্রশাসনের অভিযানে আসর ভেঙে দেওয়া

নিরাপত্তা শঙ্কায় ঢাকায় আজ দুপুর থেকে বন্ধ ভারতীয় ভিসা সেন্টার

মোঃ ইসমাইল হোসেন

 

চলমান নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষিতে ঢাকার যমুনা ফিউচার পার্কে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টা থেকে বন্ধ থাকবে।
আইভ্যাক বাংলাদেশের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

তাতে বলা হয়েছে, আজ যেসব আবেদনকারীর জমা দেয়ার জন্য নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাদেরকে পরবর্তীতে নতুন একটি তারিখে অ্যাপয়েন্টমেন্ট দেয়া হবে।
বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের চলাফেরায় গত সোমবার নিরাপত্তা সতর্কতা জারি করে ঢাকার মার্কিন দূতাবাস।

আগামী দিনগুলোতে রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভ বাড়তে পারে উল্লেখ করে বাংলাদেশে অবস্থানরত দেশটির নাগরিকদের জনসমাগম ও বিক্ষোভ এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়।
এর দুই দিনের মাথায় নিরাপত্তা শঙ্কার কথা প্রকাশ করে আইভ্যাক বন্ধের ঘোষণা এলো।
চব্বিশের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বর্তমান অন্তর্বর্তী সরকারের সাথে দিল্লির সম্পর্ক টানাপোড়নের মধ্যে রয়েছে। এর মধ্যে দেশটিতে পালিয়ে গিয়ে অবস্থান করছে আওয়ামী লীগের হাজার হাজার নেতকর্মী। এর মধ্যে আদালতের রায়ে দণ্ডিত শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে ফেরত চেয়েছে ঢাকা। কিন্তু এ নিয়ে দিল্লি জবাব দেয়নি কিছুই।



ফেসবুক কর্নার