September 17, 2026, 6:46 pm

সারাদেশে একযোগে ৯৯ বিচারকের বদলি

অভয়নগর প্রতিবেদক

দেশের অধস্তন আদালতের ৯৯ জন বিচারককে একযোগে বদলি করা হয়েছে। বদলি হওয়া বিচারকদের মধ্যে জুডিসিয়াল সার্ভিসের ৪৪ জন জেলা জজ, ২৬ জন অতিরিক্ত জেলা জজ, ২৫ জন যুগ্ম জেলা জজ, দুইজন সিনিয়র সিভিল জজ ও দুইজন সিভিল জজ রয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ সংক্রান্ত পৃথক ছয়টি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনগুলোতে বিভিন্ন পর্যায়ের বিচারকদের নতুন কর্মস্থলে বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়েছে।

আইন ও বিচার বিভাগের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, দেশের বিভিন্ন অধস্তন আদালতে দায়িত্ব পালন করা এসব বিচারককে প্রশাসনিক প্রয়োজনের ভিত্তিতে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। প্রজ্ঞাপনগুলোতে উল্লেখ করা হয়েছে, বিচারকদের এ বদলি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে সম্পন্ন করা হয়েছে। পৃথক ছয়টি প্রজ্ঞাপনে জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা জজ, সিনিয়র সিভিল জজ ও সিভিল জজ পর্যায়ের কর্মকর্তাদের বদলির বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বদলি হওয়া বিচারকদের আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব নির্ধারিত কর্মকর্তার কাছে হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। তবে যেসব বিচারক বর্তমানে প্রশিক্ষণ বা ছুটিতে রয়েছেন, তাঁদের প্রশিক্ষণ বা ছুটি শেষ হওয়ার পর নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। সংশ্লিষ্ট বিচারকদের নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণের মাধ্যমে এ বদলি আদেশ কার্যকর হবে।



ফেসবুক কর্নার