September 18, 2026, 10:01 am

রাঙামাটির সৌন্দর্যে হারিয়ে গেলেন অভিনেত্রী প্রভা

অভয়নগর প্রতিবেদক

রাঙামাটির পাহাড়, কাপ্তাই লেক আর নৈসর্গিক সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি রাঙামাটি ভ্রমণের বেশ কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করে সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে সেসব ছবি শেয়ার করেছেন তিনি। পাহাড়-লেক ঘেরা প্রকৃতি, নৌকার দুলুনি ও নির্মল পরিবেশে ব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে কিছুটা সময় কাটিয়েছেন অভিনেত্রী।
সামাজিক মাধ্যমে প্রকাশ করা ছবিগুলোতে রাঙামাটির প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি প্রভার ভ্রমণের আনন্দঘন মুহূর্তও উঠে এসেছে। পাহাড়ের সবুজ, নীল পানির বিস্তৃতি, নৌকার চলাচল ও মেঘের আনাগোনা মিলিয়ে মনোমুগ্ধকর পরিবেশে মুগ্ধ হন তিনি। ছবির মাধ্যমে সেই অনুভূতিই ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন প্রভা। রাঙামাটির প্রকৃতি যেন তাঁকে কিছু সময়ের জন্য ব্যস্ততা থেকে দূরে নিয়ে গিয়ে নতুন এক আবেশে ভাসিয়েছে।
ছবির ক্যাপশনে নিজের অনুভূতি প্রকাশ করে প্রভা লিখেছেন, ‘পাহাড়, লেক, একটি সুন্দর নৌকা, আমাদের খুনসুটি আর একটু জাদুর মাঝে কোথাও যেন হারিয়ে গিয়েছিলাম। রাঙামাটি ছিল ভীষণ সুন্দর।’ তাঁর এই ক্যাপশনে রাঙামাটির প্রতি মুগ্ধতা ও ভ্রমণের আনন্দ ফুটে উঠেছে। রাঙামাটির সৌন্দর্য নিয়ে দেশের জনপ্রিয় ‘রাঙা মাটির রঙে চোখ জুড়ালো’ গানটির কথাও নতুন করে সামনে এসেছে। গানটি গেয়েছেন নিয়াজ মোহাম্মদ চৌধুরী; এর কথা লিখেছেন মনিরুজ্জামান মনির এবং সুর করেছেন আলাউদ্দিন আলী।



ফেসবুক কর্নার