October 5, 2026, 9:04 am

ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়ার হুমকি শিবির

অভয়নগর প্রতিবেদক

রাজশাহীর পদ্মা সরকারি কলেজে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের সংঘর্ষের জেরে পাল্টাপাল্টি হুমকির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশে মহানগর সভাপতি ইমরান নাজির ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর বক্তব্য দেন।
এর আগে সকালে কলেজে ভর্তি কার্যক্রমকে কেন্দ্র করে শিবিরের স্থাপিত হেল্প ডেস্কে ব্যানার টাঙানো নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও ধাক্কাধাক্কির পর সংঘর্ষ হয়। এতে শিবিরের তিনজন ও ছাত্রদলের দুজনসহ পাঁচজন আহত হন। পরে আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শিবির সভাপতির বক্তব্যের জবাবে ছাত্রদলের রাজশাহী মহানগরের সদস্যসচিব এমদাদুল হক (লিমন) পাল্টা বক্তব্য দেন এবং ঘটনার বিষয়ে শিবিরের বিরুদ্ধে বহিরাগতদের নিয়ে হামলার অভিযোগ করেন। তবে পুলিশ বলেছে, সকালের ঘটনাটি পরে নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল বাড়ানো হয়েছে।



ফেসবুক কর্নার