September 24, 2026, 11:26 pm

মাদক নিয়ন্ত্রণে সীমান্তবাসীর সহযোগিতা চান সমাজকল্যাণমন্ত্রী

মো: বায়েজিদ বোস্তামী, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

মাদক নিয়ন্ত্রণে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টা যথেষ্ট নয়, সীমান্ত এলাকার সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতাও প্রয়োজন বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বিরামপুর উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বিনাইল ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, জনগণের সহযোগিতা ছাড়া পুলিশের একার পক্ষে মাদক নিয়ন্ত্রণে সফল হওয়া কঠিন।
মন্ত্রী বলেন, মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, পাড়া-মহল্লা ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিষয়ে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় মন্ত্রীর সহকারী একান্ত সচিব ডা. মো. জাভেদ হোসেন, জেলা বিএনপির সহসভাপতি তোছাদ্দেক হোসেন তোছা, উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী রুবেল চৌধুরীসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় অংশ নেন।



ফেসবুক কর্নার