September 25, 2026, 7:08 pm
শিরোনাম :
জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদের আহ্বান বাংলাদেশের ভেরিফিকেশনে নিয়োগ বঞ্চনার অভিযোগ, যা বললেন পরওয়ার চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী বর্ষিণী গ্রেপ্তার মধ্যপ্রাচ্যে উত্তেজনা, সৌদি-তুরস্ক-পাকিস্তান বৈঠক শিবচরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ নায়কের স্ত্রীর আপত্তিতে সিনেমা থেকে বাদ তাপসী পান্নু! দামুড়হুদায় মোবাইল কোর্টের হস্তক্ষেপে ১৪ বছর বয়সী কিশোরীর বাল্যবিবাহ পণ্ড, বাবার জরিমানা সমগ্র বাংলাদেশে তথ্য প্রযুক্তিসমগ্রর যুগেও মাদকাসক্ত অপরাধ তরুণ প্রজন্ম মোরেলগঞ্জে ফেরিঘাটের আপৃত্তিকর ঘটনায় আসাদুজ্জামান মিলনের সম্পৃক্ততা নেই – দাবি আহত রবিউলের ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে দুই পুলিশ প্রত্যাহার

মধ্যপ্রাচ্যে উত্তেজনা, সৌদি-তুরস্ক-পাকিস্তান বৈঠক

অভয়নগর প্রতিবেদক

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা ঘিরে সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানেরা। শুক্রবার রিয়াদের এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গত জুলাই থেকে সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিতে দেশটির সেনাপ্রধান শুক্রবার সৌদি আরব সফরে যাচ্ছেন। এর আগে বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সৌদি, পাকিস্তান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা ত্রিপক্ষীয় বৈঠক করেন। পরে তিন দেশের সেনাপ্রধানদের বৈঠকের ঘোষণা আসে। সৌদি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিতে সহযোগিতার উপায় নিয়ে বৈঠকে আলোচনা হবে।

গত মাসে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করে। চুক্তি অনুযায়ী, জোটের কোনো একটি দেশ আক্রান্ত হলে তা অন্য সদস্যদের ওপরও আক্রমণ হিসেবে বিবেচিত হবে এবং যৌথভাবে প্রতিরোধের ব্যবস্থা নেওয়া হবে। এদিকে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা সৌদির বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় হুথিদের হামলার নিন্দা জানিয়েছেন। হুথিরা মক্কায় হামলার অভিযোগ অস্বীকার করেছে। সৌদির গ্র্যান্ড মুফতি সালেহ বিন ফাওজান সামরিক বাহিনীকে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।



ফেসবুক কর্নার