September 25, 2026, 8:53 pm

পর্তুগালে ‘বোরকা আইন’ পাশ, জনসমক্ষে মুখ ঢাকায় নিষেধাজ্ঞা

অভয়নগর প্রতিবেদক

পর্তুগালে কার্যকর হয়েছে মুখ ঢেকে রাখা প্রতিরোধ সংক্রান্ত নতুন একটি আইন। এখন থেকে দেশটির যেকোনো পাবলিক প্লেসে মুখ ঢেকে বের হওয়া পুরোপুরি নিষিদ্ধ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকে কার‌্যকর এই আইনটি না মানলে অপরাধের ধরন বুঝে সর্বনিম্ন ১৫০ ইউরো থেকে শুরু করে সর্বোচ্চ ৩,০০০ ইউরো পর্যন্ত জরিমানা করা হতে পারে।
সংসদে আলোচনার সময় এটি ‘বোরকা আইন’ নামে পরিচিত পেলেও, মূল আইনে কোনো নির্দিষ্ট ধর্ম বা ধর্মীয় পোশাকের কথা বলা হয়নি। মূলত যেকোনো কিছু দিয়ে মুখ পুরোপুরি আড়াল বা ঢেকে রাখাকেই অপরাধ ধরা হয়েছে। সাধারণ রাস্তাঘাট, পার্ক, সরকারি দপ্তর, অনুষ্ঠান বা আন্দোলন সব জায়গাতেই এই নিয়ম মেনে চলতে হবে।
তবে যুক্তিসঙ্গত কিছু ক্ষেত্রে ছাড় দেওয়ার নিয়ম রাখা হয়েছে। যেমন, শারীরিক অসুস্থতা বা পেশাগত কারণে মুখ ঢাকার দরকার হলে, কোনো শিল্প-সংস্কৃতি বা বিজ্ঞাপনের কাজে, অতিরিক্ত ঠাণ্ডা কিংবা খারাপ আবহাওয়ার কারণে মুখ ঢাকলে কোনো শাস্তি হবে না। এছাড়া ধর্মীয় প্রতিষ্ঠান (যেমন: মসজিদ বা গির্জা), বিমান এবং বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনগুলোকে এই নিয়মের বাইরে রাখা হয়েছে।



ফেসবুক কর্নার