September 28, 2026, 10:33 pm

কুষ্টিয়া সীমান্তে পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার

তানভীর আজাদ, স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া

কুষ্টিয়ার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি একনলা পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা ২৫ মিনিটে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধীন রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মদনের ঘাটে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামকৃষ্ণপুর বিওপির একটি টহল দল মদনের ঘাট এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি একনলা পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্র ও গুলির আনুমানিক সিজার মূল্য ১০ হাজার ৪০০ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্রের চোরাচালান ও অনুপ্রবেশ প্রতিরোধ, সীমান্ত সুরক্ষা এবং সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধ অস্ত্র, মাদকদ্রব্যসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার