September 28, 2026, 11:22 pm

ত্রিশালে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান

আনোয়ার হোসেন

ময়মনসিংহের ত্রিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা শাখার উদ্যোগে ‘মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র’ শীর্ষক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) নজরুল অডিটোরিয়ামে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই)। সম্মেলনে দলীয় নেতাকর্মীরা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম দাওয়াত, সংগঠন ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ময়মনসিংহ বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক হাফেজ মাওলানা মোঃ আলমগীর হোসাইন তালুকদার। বিশেষ বক্তা ছিলেন ময়মনসিংহ জেলা দক্ষিণ শাখার সভাপতি মুফতি ইয়াকুব সাঈদ।
সম্মেলনে মুফতি জহিরুল ইসলাম, মুফতি আব্দুল আলিম, এইচ.এম. হুজাইফা, আব্দুল্লাহ আল-মামুন, আলহাজ্ব হাদিউল ইসলাম, মাওলানা ফজলুল করিম রসুলপুরী ও মোঃ মনিরুজ্জামান তরফদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ত্রিশাল উপজেলা শাখার সভাপতি এস. এম. মাঈনুদ্দীন জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সেক্রেটারি প্রভাষক মাহফুজুর রহমান। আয়োজকরা সম্মেলন সফল করতে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার আহ্বান জানান।



ফেসবুক কর্নার