September 29, 2026, 10:54 am
শিরোনাম :
স্টুডিও ভাঙচুরের পর সালমানের রহস্যময় পোস্ট, ‘তোরা আমাকে ভালো হতে দিলি না’ বোয়িংয়ের পর এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার স্ত্রীর মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন মাহাথির বিচ্ছেদ নিয়ে পরীমনির আক্ষেপ, ‘আরও সুন্দর হতে পারত’ বিবাহ বিভ্রাটে’ আহত ইরফান-সাদিয়া, নেপথ্যের গল্প কী? অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রির অভিযোগে ইউপিএল কেন্দ্রে তালা, দুই কর্মী মুক্ত ইসিবিতে সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, গ্রেপ্তার ৬ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে তদন্তের ভিত্তিতে ব্যবস্থা: উপদেষ্টা শাড়ি নিয়ে মামলায় আত্মসমর্পণ, জামিন বাড়ল তানজিন তিশার দাতাদের অর্থায়ন কমায় ঝুঁকিতে ৮৩ লাখ শরণার্থী, সতর্ক ইউএনএইচসিআর

অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রির অভিযোগে ইউপিএল কেন্দ্রে তালা, দুই কর্মী মুক্ত

অভয়নগর প্রতিবেদক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রির অভিযোগে প্রকাশনা সংস্থা দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় বিক্রয়কেন্দ্রের দুই কর্মী আমিনুল ইসলাম ও হুমায়ূন কবীরকে আটকে রাখা হয়। পরে ‘অসমাপ্ত আত্মজীবনী’ আর বিক্রি না করার শর্তে পুলিশের মধ্যস্থতায় তাদের ছেড়ে দেওয়া হয়।
ইউপিএলের পক্ষ থেকে বলা হয়, বিকেলে দুই যুবক বিক্রয়কেন্দ্রে এসে ‘অসমাপ্ত আত্মজীবনী’ কিনতে চান। বইটি বের করে দেওয়ার পর তারা এটি বিক্রির বিষয়ে আপত্তি জানান এবং বইটি নিষিদ্ধ বলে দাবি করেন। একপর্যায়ে আশপাশের আরও কয়েকজনকে জড়ো করে তারা বিক্রয়কেন্দ্রের শাটার নামিয়ে তালা ঝুলিয়ে দেন। একই সময়ে দুই কর্মীকে আটকে রাখা হয়। সূত্রাপুর থানার ওসি মতিউর রহমান জানান, ওই দুই কর্মীকে থানায় না এনে ফরিদাবাদ পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছিল। সেখান থেকেই তাদের ছেড়ে দেওয়া হয়।
ওসি আরও জানান, ‘অসমাপ্ত আত্মজীবনী’ ২০২৪ সালের পর আর ছাপানো হয়নি। তাই বইটি আর বিক্রি না করার শর্তে দুই কর্মীকে পুলিশ ফাঁড়ি থেকেই ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি। ইউপিএলের সম্পাদকমণ্ডলীর পরিচালক ফিরোজ আহমেদ বলেন, সরকার কোনো বই নিষিদ্ধ ঘোষণা করলে তারা তা সরিয়ে নিতে বাধ্য হবেন। তবে সরকার আইন অনুযায়ী ব্যবস্থা না নেওয়া পর্যন্ত নিজেদের উদ্যোগে কোনো বই বাজার থেকে সরানো হবে না। তিনি জানান, এর আগেও বিভিন্ন বই নিয়ে চাপ এলেও ইউপিএল কোনো বই বাজার থেকে সরায়নি।



ফেসবুক কর্নার