October 5, 2026, 7:40 pm

এআই সংস্থার বিরুদ্ধে ৭ হাজার কোটি ক্ষতিপূরণ দাবি উর্বশীর

অভয়নগর প্রতিবেদক

অনুমতি ছাড়া নাম, ছবি ও ভিডিও ব্যবহার করে ব্যবসা করার অভিযোগে লস অ্যাঞ্জেলেসের একটি এআই সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে উর্বশী ও তার টিম এ তথ্য জানায়। সংস্থাটির নাম প্রকাশ না করলেও প্রাথমিকভাবে প্রায় ৭ হাজার কোটি টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দাবি করা হচ্ছে বলে জানানো হয়েছে।
উর্বশীর টিমের অভিযোগ, অভিনেত্রীর নাম, ছবি ও ভিডিও কোনো অনুমতি ছাড়াই ব্যবহার করেছে ওই সংস্থা। এসব কনটেন্ট ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক মূল্য কয়েকশ কোটি ডলারে পৌঁছেছে বলেও দাবি করা হয়েছে। এ ঘটনায় সংস্থাটির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে অভিনেত্রীর টিম।
ঘটনাটি এআই প্রযুক্তির মাধ্যমে তারকাদের নাম, ছবি ও পুরোনো ভিডিও ব্যবহার করে নতুন কনটেন্ট তৈরির অধিকার নিয়ে নতুন আইনি প্রশ্নও সামনে এনেছে। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে ব্যক্তির পরিচয় ও কনটেন্ট ব্যবহারের অধিকার নিয়ে জটিলতা বাড়ছে। সম্প্রতি উর্বশীকে ‘ইনস্পেক্টর অবিনাশ’ সিনেমার দ্বিতীয় সিজনে দেখা গেছে। এর আগে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।



ফেসবুক কর্নার