October 6, 2026, 3:42 pm

জামদানি শাড়িতে মুগ্ধতা ছড়ালেন চিত্রনায়িকা পূর্ণিমা

অভয়নগর প্রতিবেদক

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা জামদানি শাড়িতে সাজের ছবি প্রকাশ করে ভক্তদের নজর কেড়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব এই তারকা সম্প্রতি একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। ছবিতে তার পরনে ছিল নান্দনিক জামদানি শাড়ি, খোঁপায় ফুলের মালা ও স্নিগ্ধ সাজ। পুরো আয়োজনে ফুটে উঠেছে বাঙালিয়ানার সৌন্দর্য ও আভিজাত্য।
ছবি প্রকাশের পর পূর্ণিমার সাজ ও ফ্যাশন সেন্সের প্রশংসায় মন্তব্যের ঘর ভরে ওঠে। ছবির ক্যাপশনে ‘দম মারো দম’ সিনেমার একটি গানের লাইন ব্যবহার করে তিনি লিখেছেন, ‘পাহাড়ি ফুল আমি মৌরানী হায় কেউ জানে না। রূপে আছে নেশা, চোখে ছলনা।’ ভক্তদের একজন তার সৌন্দর্যের রহস্য জানতে চেয়েছেন, অন্যজন জানিয়েছেন, ছোটবেলা থেকেই পূর্ণিমা তার ক্রাশ।
১৯৯৭ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন পূর্ণিমা। তখন তিনি ক্লাস নাইনে পড়তেন। দীর্ঘ অভিনয়জীবনে ‘মিস ডায়না’ ও ‘কাল্লু মামা’সহ বিভিন্ন সিনেমায় অভিনয় করে দর্শকদের নজর কাড়েন তিনি। সময়ের সঙ্গে নিজেকে নতুনভাবে উপস্থাপন করে এখনো দর্শক-ভক্তদের আলোচনায় রয়েছেন এই অভিনেত্রী।



ফেসবুক কর্নার