October 6, 2026, 3:42 pm

সানির জনপ্রিয়তা কাজে লাগিয়ে অটোগ্রাফ বিক্রি করতেন ভাই

অভয়নগর প্রতিবেদক

অতীতের পেশাগত পরিচয়ের কারণে বলিউডে নানা চ্যালেঞ্জের মুখে পড়লেও অভিনেত্রী হিসেবে নিজের পরিচয় গড়তে চেয়েছেন সানি লিওন। তার জীবনের সেই সময় নিয়ে তৈরি তথ্যচিত্রে উঠে এসেছে পারিবারিক নানা অভিজ্ঞতার কথাও। সানি জানান, তার পেশা নিয়ে মা-বাবা অসন্তুষ্ট ছিলেন এবং পারিবারিক টানাপোড়েনের একপর্যায়ে তাকে বাবার বাড়িও ছাড়তে হয়েছিল।
তবে সেই সময় সানির জনপ্রিয়তা থেকে লাভবান হয়েছিলেন তার ভাই। সানির ভাষ্য অনুযায়ী, ভাইয়ের বন্ধুরা যখন তার অটোগ্রাফ নেওয়ার জন্য ভিড় করতেন, তখন ভাই সেসব অটোগ্রাফ মোটা টাকায় বিক্রি করে পকেট মানি জোগাড় করতেন। ফলে পরিবারের অন্যরা তার পেশা নিয়ে অসন্তুষ্ট থাকলেও ভাই সানির জনপ্রিয়তাকে নিজের মতো করে কাজে লাগিয়েছিলেন।
কানাডার অন্টারিওতে বেড়ে ওঠা সানির আসল নাম করণজিৎ কৌর বোহরা। পাঞ্জাবি পরিবারের এই অভিনেত্রীর কানাডিয়ান ও আমেরিকান নাগরিকত্ব রয়েছে। ‘বিগ বস’ অনুষ্ঠানের মাধ্যমে আলোচনায় আসার পর পূজা ভাটের ‘জিসম ২’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন তিনি। পরে ‘শুটআউট অ্যাট ওয়াডালা’, ‘রাগিণী এমএমএস ২’ ও ‘হেট স্টোরি ২’সহ বিভিন্ন সিনেমায় অভিনয় করেন।



ফেসবুক কর্নার