October 12, 2026, 10:49 am
শিরোনাম :
প্রাক্তন স্ত্রীর বিয়েতে দায়িত্ব পালন করে আলোচনায় টোবি ম্যাগুয়ার যন্তর মন্তরে বিক্ষোভ-সমাবেশ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী ২১ জানুয়ারি শুরু ইউনিয়ন পরিষদ নির্বাচন, পাঁচ ধাপে শেষ মে মাসে বিধবা কার্ড চালু হলে এমপির স্ত্রী আগে নেবেন: হাসনাত আবদুল্লাহ বিক্ষোভে আটক, পুলিশি হেনস্তার অভিযোগ আমিরের ভাইঝির ফিরোজ তালুকদার হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক এমপির ছেলে নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধন হতে পারে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার-শুক্রবার বন্ধ থাকবে এলপিজি বিক্রি ১৫ বছর পর ফিরছে বলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ডার্টি পিকচার ২’

বিধবা কার্ড চালু হলে এমপির স্ত্রী আগে নেবেন: হাসনাত আবদুল্লাহ

অভয়নগর প্রতিবেদক

 

সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যের স্ত্রী সবার আগে সেই কার্ড নেবেন বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সোমবার (১২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে ছাত্রশক্তির আয়োজনে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে পাঁচ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

হাসনাত আবদুল্লাহ বলেন, সম্প্রতি সারের ডিলার নিয়োগে সংসদ সদস্যদের ছেলে-মেয়ে ও আত্মীয়স্বজনের ডিলারশিপ পাওয়ার ঘটনা দেখা গেছে। তাঁর দাবি, সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যের স্ত্রী এবং বেকার কার্ড চালু হলে তাঁরাই আগে সুবিধা নেবেন। এ ধরনের মানসিকতা পরিহার করে যোগ্যতা ও মেধাকে প্রাধান্য দিয়ে দেশ গড়তে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান তিনি।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, শিক্ষার্থী ও শিক্ষকদের কেউই তাঁকে চান না। তাঁর অভিযোগ, উপাচার্য এত দিন সার্কিট হাউসে বসে অনলাইনে কার্যক্রম পরিচালনা করেছেন এবং ছাত্রদলের কয়েকজনের সহায়তায় জোর করে তাঁর চেয়ারে বসতে হয়েছে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, এনসিপির কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদাসসির চৌধুরীসহ অন্যরা।



ফেসবুক কর্নার