October 16, 2026, 12:18 pm
শিরোনাম :
বিশ্ব খাদ্য দিবস আজ, ক্ষুধা ও পুষ্টিহীনতা রোধে কার্যকর উদ্যোগের তাগিদ নৌবাহিনীর শিপইয়ার্ডের ৩২০ কোটি টাকার চুক্তি নিয়ে অনিয়মের অভিযোগ মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগাতে ১৫ নভেম্বর পর্যন্ত সময় রাজশাহীতে ছাত্রলীগ-যুবলীগের ব্যানারে মশাল মিছিল, ভিডিও ছড়িয়ে চাঞ্চল্য দলীয় প্রার্থী হারলে ইউনিয়নে উন্নয়নকাজ নয়, বললেন চিফ হুইপ মনি মেয়ের প্রথম জন্মদিনে আবেগঘন বার্তা দিলেন অপূর্ব মেরুদণ্ডে অস্ত্রোপচারের পর বাড়ি ফিরলেন নুসরাত ভারুচা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, ক্ষোভ জানালেন কিরণ রাও মুক্তির আগেই ‘দেশু ৭’-এর টিকিট বিক্রির আয় কোটি ছাড়াল রাজশাহী ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোন-ডলারসহ আট লাগেজ উধাও

দলীয় প্রার্থী হারলে ইউনিয়নে উন্নয়নকাজ নয়, বললেন চিফ হুইপ মনি

অভয়নগর প্রতিবেদক

 

দলীয় মনোনীত প্রার্থী নির্বাচনে জয়ী না হলে সংশ্লিষ্ট ইউনিয়নে উন্নয়নকাজ করবেন না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনি। তাঁর এ বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দলীয় প্রার্থী জয়ী না হলে ওই ইউনিয়নে কোনো কাজ করবেন না তিনি।

নূরুল ইসলাম মনি বলেন, দলীয় মনোনীত প্রার্থীকে জয়ী না করলে সংশ্লিষ্ট ইউনিয়নের মানুষ তাঁর কাছ থেকে কোনো কাজ পাবেন না। বিরোধী দলের সমালোচনা করে তিনি বলেন, সরকার ক্ষমতায় এসেছে মাত্র পাঁচ মাস হয়েছে, অথচ এরই মধ্যে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিয়ে দাবি জানিয়ে সরকারকে পদত্যাগের কথা বলা হচ্ছে। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে বিদ্যুৎ খাতে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ তুলে তিনি দাবি করেন, এ খাতে এক লাখ কোটি টাকার বেশি অর্থ পাচার হয়েছে। আদানির বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে চুক্তির সমালোচনা করে তিনি বলেন, ওই অর্থ দিয়ে বাংলাদেশে পাঁচটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা সম্ভব হতো। শেখ হাসিনার বিরুদ্ধে ৩০ লাখ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগও করেন তিনি।

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে নূরুল ইসলাম মনি বলেন, তাঁদের কেউ ক্ষতি করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য অনুযায়ী, বাংলাদেশে সবাই সমান অধিকারসম্পন্ন নাগরিক। স্বাধীনতাযুদ্ধ ও ২০২৪ সালের আন্দোলনে সবাই একসঙ্গে অংশ নিয়েছেন উল্লেখ করে তিনি সনাতন সম্প্রদায়ের পূজায় সহযোগিতা করার আহ্বান জানান।



ফেসবুক কর্নার