October 17, 2026, 8:38 am
শিরোনাম :
হাসিনা ফিরলে অনেকে নতুন রূপে ফিরবে: রাশেদ খাঁন পিপীলিকার পাখা গজায় মরিবার তরে’, বিএনপিকে সতর্ক করলেন পাটওয়ারী আন্দিজে নতুন সুগন্ধি ফুল, নামকরণ হলো মেসির নামে ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে ফিফা প্রধান ইনফান্তিনো চাপে ম্যাচে জয়, বাড়িতে চুরি: দুঃসহ রাত কাটল ব্রাজিলিয়ান তারকা অ্যান্টনির এআইয়ে পরিচয় অপব্যবহারের অভিযোগে দিল্লি হাইকোর্টে কৃতি শ্যানন সরকারের পরিবর্তন চাই, তবে সাংবিধানিক পথেই: প্রকাশ রাজ শাহরুখের ‘চাক দে! ইন্ডিয়া’ ফিরিয়ে দিয়ে এখন আক্ষেপ নেহার পুনের বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর কক্সবাজারের মেরিনড্রাইভে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত পাঁচ

সরকারের পরিবর্তন চাই, তবে সাংবিধানিক পথেই: প্রকাশ রাজ

অভয়নগর প্রতিবেদক

 

ভারতের বর্তমান ক্ষমতাসীন সরকারের পরিবর্তন চান অভিনেতা ও অধিকারকর্মী প্রকাশ রাজ। তবে এ পরিবর্তন নির্বাচন ও সাংবিধানিক পথেই হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি। শুক্রবার তিনি বলেন, ২০২৪ সালে বাংলাদেশ এবং ২০২৫ সালে নেপালে সরকার পরিবর্তনের ঘটনার সঙ্গে ভারতের পরিস্থিতিকে এক করে দেখার সুযোগ নেই। উত্তর প্রদেশের নির্বাচন থেকে ২০২৯ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত গণতান্ত্রিক উপায়ে লড়াই চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।

প্রকাশ রাজ অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার আলোচনার পথ বন্ধ করে বিক্ষোভকারীদের দমনে বলপ্রয়োগ করছে। শান্তিপূর্ণ আন্দোলনকে নৈরাজ্য আখ্যা দেওয়ার বিরোধিতা করে তিনি বলেন, নাগরিকেরা সাংবিধানিক অধিকার প্রয়োগ করেই সরকারের কাছে প্রশ্ন তুলছেন, বিক্ষোভ করছেন এবং ভোট দেবেন। তাঁর ভাষায়, ‘আমরা কোনো অস্ত্র বহন করছি না। আমাদের অস্ত্র হলো সংবিধান ও প্রতিবাদের অধিকার।’

শুক্রবার তেরঙ্গা পদযাত্রার আগে নেতাকর্মীদের আটকের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন প্রকাশ রাজ। এ সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচির প্রসঙ্গ তুলে তিনি প্রশ্ন করেন, দেশের তরুণেরা জাতীয় পতাকা নিয়ে পদযাত্রা করতে চাইলে বাধা দেওয়া হচ্ছে কেন। নারীসহ বিক্ষোভকারীদের ওপর পুলিশি সহিংসতার অভিযোগ তুলে আসন্ন শীতকালীন অধিবেশনে বিরোধী দলগুলোকে সংসদে বিষয়টি উত্থাপনের আহ্বান জানান তিনি। কৃষক সংগঠন সংযুক্ত কিষান মোর্চাসহ নাগরিক সমাজের সমর্থনের কথা উল্লেখ করে প্রকাশ রাজ বলেন, আন্দোলনের পরবর্তী ধাপে আরও বেশি মানুষ রাজপথে নামবেন।



ফেসবুক কর্নার