October 17, 2026, 8:37 am
শিরোনাম :
পিপীলিকার পাখা গজায় মরিবার তরে’, বিএনপিকে সতর্ক করলেন পাটওয়ারী আন্দিজে নতুন সুগন্ধি ফুল, নামকরণ হলো মেসির নামে ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে ফিফা প্রধান ইনফান্তিনো চাপে ম্যাচে জয়, বাড়িতে চুরি: দুঃসহ রাত কাটল ব্রাজিলিয়ান তারকা অ্যান্টনির এআইয়ে পরিচয় অপব্যবহারের অভিযোগে দিল্লি হাইকোর্টে কৃতি শ্যানন সরকারের পরিবর্তন চাই, তবে সাংবিধানিক পথেই: প্রকাশ রাজ শাহরুখের ‘চাক দে! ইন্ডিয়া’ ফিরিয়ে দিয়ে এখন আক্ষেপ নেহার পুনের বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর কক্সবাজারের মেরিনড্রাইভে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত পাঁচ শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ, মণ্ডপে মণ্ডপে ভক্তদের ভিড়

আন্দিজে নতুন সুগন্ধি ফুল, নামকরণ হলো মেসির নামে

অভয়নগর প্রতিবেদক

 

ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির নামে নতুন এক সুগন্ধি ফুলের নামকরণ করেছেন বিজ্ঞানীরা। পেরুর আন্দিজ পর্বতমালায় আবিষ্কৃত ফুলটির নাম রাখা হয়েছে ‘সালভিয়া মেসি’। ফুলটির পাপড়িতে নীল ও সাদা রঙের মিশ্রণ আর্জেন্টিনা জাতীয় দলের জার্সির কথা মনে করিয়ে দেয়। আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা নাসিওন জানিয়েছে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২ হাজার ৪০০ মিটার উচ্চতায় পেরুর পাথুরে পাহাড়ি ঢালে উদ্ভিদটির সন্ধান পাওয়া যায়। এটি ল্যামিয়াসি পরিবারের সুগন্ধি গুল্মজাতীয় উদ্ভিদ, যে পরিবারে তুলসী, পুদিনা ও রোজমেরিও রয়েছে।

পেরুর সান মার্কোস জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক ইতিহাস জাদুঘরের পল গঞ্জালেস, আর্জেন্টিনার স্বাধীন গবেষক রোলান্দো উরিয়া এবং পেরুর গবেষক জ্যঁ কাপচা-রামোস উদ্ভিদটির বৈশিষ্ট্য শনাক্ত করেন। তাঁদের গবেষণা বৈজ্ঞানিক সাময়িকী ফাইটোতাক্সা-তে প্রকাশিত হয়েছে। উরিয়া প্রথম উদ্ভিদটির ছবি দেখে আগ্রহী হন। প্রচলিত উদ্ভিদবিষয়ক বইয়ে এর সঙ্গে মেলে এমন প্রজাতি না পেয়ে তিনি অন্য গবেষকদের সঙ্গে যোগাযোগ করেন। পরে নমুনা বিশ্লেষণ ও মাঠপর্যায়ের অনুসন্ধানে তাঁরা নিশ্চিত হন, এটি বিজ্ঞানের কাছে আগে অজানা একটি প্রজাতি।

ব্যক্তির সম্মানে প্রজাতির নামকরণের ক্ষেত্রে আন্তর্জাতিক বৈজ্ঞানিক নামকরণের নিয়ম অনুযায়ী লাতিন ব্যাকরণ অনুসরণ করা হয়। মেসির নামের সঙ্গে ‘আই’ যুক্ত করে উদ্ভিদটির নাম রাখা হয়েছে। গবেষক ক্লদিও বের্তোনাত্তি বলেন, মেসির প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন অঞ্চলের এবং ভিন্ন ভিন্ন প্রাণী ও উদ্ভিদ নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা এক হয়েছেন। এর আগে ছত্রাক, মাকড়সা, টিকটিকি ও প্রাগৈতিহাসিক প্রাণীর নামেও মেসির নাম যুক্ত হয়েছে। এবার আন্দিজের জীববৈচিত্র্যে যুক্ত হলো তাঁর নামের এই সুগন্ধি ফুল।



ফেসবুক কর্নার