October 22, 2026, 9:00 am
শিরোনাম :
আফগানিস্তানের কাছে হেরে ত্রিদেশীয় সিরিজ থেকে বিদায় বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় বিদায় বাংলাদেশের, হৃদয়ের আক্ষেপ ১০০ রান নিয়ে আমি মুসলিম, কিন্তু নামাজ পড়ি না’: শাবানা আজমি নিরাপত্তাঝুঁকিতে সৌদি আরব ছাড়ছেন মার্কিন দূতাবাসের কর্মী ও পরিবার বাংলাদেশের দুর্গাপূজা চমকে দেওয়ার মতো, প্রশংসায় ময়ূখ রঞ্জন চট্টগ্রামে এনসিপি নেতা তানভীরুল ইসলামের মৃত্যু মতপ্রকাশের স্বাধীনতা রেখেই ফেক নিউজ নিয়ন্ত্রণ করতে হবে: তথ্যমন্ত্রী হিমছড়িতে সাগরে নিখোঁজ আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার উন্নত চিকিৎসার জন্য ঢাকার বিএমইউতে ভূমিমন্ত্রী মিনু শ্রীপুরে ভয়াবহ আগুনে মসজিদসহ একাধিক দোকান পুড়ে ছাই

নিরাপত্তাঝুঁকিতে সৌদি আরব ছাড়ছেন মার্কিন দূতাবাসের কর্মী ও পরিবার

অভয়নগর প্রতিবেদক

 

নিরাপত্তাঝুঁকির কারণে সৌদি আরব থেকে মার্কিন দূতাবাসের কিছু কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (২১ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দপ্তর এ নির্দেশের কথা জানায়। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার আশঙ্কার মধ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, ইরান-সমর্থিত হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে ক্রমেই বেশি শত্রুতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। এসব কর্মকাণ্ডের মধ্যে বেসামরিক বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলাও রয়েছে। এতে বেসামরিক মানুষ হতাহত হচ্ছেন এবং যাতায়াতব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

টমি পিগট বলেন, মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার। এদিকে, মধ্যপ্রাচ্যের একটি কূটনৈতিক সূত্র এএফপিকে জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, কাতার ও বাহরাইন থেকেও মার্কিন দূতাবাসের কর্মীদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়া হচ্ছে।



ফেসবুক কর্নার