October 23, 2026, 3:52 pm
শিরোনাম :
ইত্যাদির স্রষ্টা হানিফ সংকেতের জন্মদিন আজ ডাঃ শফিকুর রহমানের আগমন উপলক্ষ্যে মৌলভীবাজার জামায়াতের ব্যাপক প্রস্তুতি   ফুটবল ভালোবাসলেও টিভিতে ম্যাচ দেখতে বিরক্ত হন নেইমার কক্সবাজারের হোটেলে আগুন, নিরাপদে বেরিয়ে এলেন ৩ শতাধিক পর্যটক নীলফামারীতে জামায়াতের রোকন সম্মেলন ও আমীর নির্বাচন অনুষ্ঠিত সুস্থ আছেন মোজতবা, পেজেশকিয়ানের সঙ্গে সাত ঘণ্টা বৈঠক ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দলে লিটন, ফিটনেস নিয়ে শঙ্কা ‘কিং’ সিনেমায় আবারও একসঙ্গে শাহরুখ-দীপিকা স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি নাহিদ ইসলামের সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত সাহেদের মরদেহ ফিরল গ্রামে

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দলে লিটন, ফিটনেস নিয়ে শঙ্কা

অভয়নগর প্রতিবেদক

 

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে ওয়েস্ট ইন্ডিজ দল। আগামী ২৮ অক্টোবর শুরু হতে যাওয়া সিরিজের জন্য শুক্রবার ঢাকা টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইনজুরিতে থাকলেও দলে জায়গা পেয়েছেন লিটন দাস। তবে তাঁর খেলা নিয়ে শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।

লিটনকে নিয়ে প্রধান নির্বাচক বলেন, “এই দুই ম্যাচ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দল দেখলে বোঝা যাবে, আমরা খুব বেশি পরিবর্তন করিনি। যদিও লিটনকে নিয়ে একটু শঙ্কা আছে। তবে আমরা আশাবাদী, সে সুস্থ হয়ে উঠবে। তাহলে দলে খুব বেশি পরিবর্তন করতে হবে না।” তাঁর ভাষ্য, লিটনকে নিয়ে শঙ্কা থাকলেও তাঁরা আশাবাদী ও আত্মবিশ্বাসী।

এদিকে ওয়ানডেতে লিটন বর্তমানে চার নম্বরে ব্যাট করছেন। ব্যাটিং অর্ডার নিয়ে বাশার জানান, কয়েকটি সিরিজ ধরেই লিটন ওপেন করছেন না; তিনি চার নম্বরের ব্যাটার, আর পাঁচ নম্বরে রয়েছেন তাওহীদ হৃদয়। দলে মোসাদ্দেককে নেওয়ার বিষয়ে তিনি বলেন, প্রথম সিরিজে ম্যান অব দ্য সিরিজ হলেও পরবর্তী সময়ে দুর্ভাগ্যক্রমে তাঁর ফর্মে কিছুটা অবনতি হয়েছে এবং তিনি রান করতে পারছেন না।



ফেসবুক কর্নার