October 27, 2026, 9:19 am
শিরোনাম :
পরকীয়ার অভিযোগে স্ত্রীকে প্রভাবিত করার দাবি গোবিন্দর বাদীকে হুমকির অভিযোগে তানজিন তিশাকে আদালতে হাজিরার নির্দেশ দিশার পানির বোতলের দাম ২৮ হাজার টাকা, চর্চায় বলিউড অভিনেত্রী ব্যালন ডি’অরে কেইন-পুতেয়াস, সেরা ক্লাব পিএসজি প্রেমিকার কাছে সামরিক তথ্য পাচারের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার তেহরানে মক্কা প্যাক্টের বৈঠক, ইরান নিয়ে অনড় যুক্তরাষ্ট্র ইসরায়েলে নির্বাচনে নেতানিয়াহুর ক্ষমতা ধরে রাখার লড়াই ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব আওয়ামী লীগ-বিএনপির নাম আলাদা, চরিত্র এক: গোলাম পরওয়ার

কুষ্টিয়ায় ছয় হত্যা: হানিফসহ চার আ. লীগ নেতার রায় ২৯ অক্টোবর

অভয়নগর প্রতিবেদক

 

জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চার নেতার রায় আগামী বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঘোষণা করা হবে। মঙ্গলবার (২৭ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। মামলায় রাষ্ট্রপক্ষের হয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিমসহ অন্যরা।

হানিফ ছাড়া অন্য আসামিরা হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। চারজনই বর্তমানে পলাতক। তাঁদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন আইনি লড়াই করছেন। গত ৭ অক্টোবর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি-পাল্টা যুক্তি উপস্থাপন শেষ হলে ট্রাইব্যুনাল রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন মামলাটি। এর আগে ৫ অক্টোবর প্রসিকিউশন চার আসামির সর্বোচ্চ সাজা চেয়ে যুক্তিতর্ক উপস্থাপন করে।

প্রসিকিউটর গাজী এমএইচ তামিমের অভিযোগ, জুলাই গণ-অভ্যুত্থানের আন্দোলন দমনে হানিফ সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে ভূমিকা রেখেছিলেন। তাঁর দাবি, হানিফ অধীনস্তদের মাধ্যমে আন্দোলন দমনে সহায়তা করেন এবং টেলিফোনে কথোপকথনের মাধ্যমে কুষ্টিয়ায় হত্যাযজ্ঞ চালানোর নির্দেশ দেন। এসব কথোপকথনের তথ্যপ্রমাণ ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি। মামলায় উসকানিমূলক বক্তব্য, ষড়যন্ত্র এবং কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে। অতিরিক্ত তথ্যপ্রমাণ দাখিলের কারণে পুনরায় যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। গত বছরের ২ নভেম্বর চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।



ফেসবুক কর্নার