October 27, 2026, 2:50 pm

শেখ হাসিনা ফিরলে আইনি প্রক্রিয়ায় বিচার হবে: উপদেষ্টা

অভয়নগর প্রতিবেদক

 

শেখ হাসিনা দেশে ফিরলে তিনি ন্যায়বিচারের মুখোমুখি হবেন, কোনো মব বা বেআইনি পরিস্থিতির শিকার হবেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (২৭ অক্টোবর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, তিনি দেশে ফিরলে আইনি প্রক্রিয়ায় যা হওয়ার, তা-ই হবে। তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। দেশে ফেরার নির্দিষ্ট সময়সীমা নিয়ে বারবার আলোচনা হলে এ বিষয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলতে থাকবে বলেও মন্তব্য করেন তিনি। ডিসেম্বর বা পরবর্তী জুনের মতো সময়সীমা উল্লেখ করে পরে নতুন তারিখ নিয়ে আলোচনা শুরুর সম্ভাবনার কথাও তুলে ধরেন।

এ প্রসঙ্গে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের উদাহরণ টেনে ডা. জাহেদ উর রহমান বলেন, নব্বইয়ের পর এরশাদ দেশ ছেড়ে পালিয়ে যাননি; তিনি দেশে ছিলেন, জেলে থেকেছেন এবং পাঁচটি আসনে জয়ী হয়েছিলেন। প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে তিনি জানান, এ বিষয়ে সরকারিভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি। তাই বিষয়টি নিয়ে অনুমাননির্ভর আলোচনা না করার আহ্বান জানান তিনি।



ফেসবুক কর্নার