November 2, 2026, 11:39 am

ইরানের পিকঅ্যাক্স পাহাড়ে হামলার ইঙ্গিত, ট্রাম্পের হুঁশিয়ারি

অভয়নগর প্রতিবেদক

 

ইরানের পিকঅ্যাক্স পাহাড়সহ আরও এক বা দুটি পারমাণবিক স্থাপনায় হামলার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইরানের পারমাণবিক সক্ষমতার বেশির ভাগই ধ্বংস করা হয়েছে। বাকি স্থাপনাগুলোতে হামলা চালাতে মাত্র ১০ মিনিট সময় লাগবে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) স্থানীয় সময় পাম বিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করা হয়েছে। তবে এখনো এক বা দুটি স্থাপনায় হামলা চালানোর বিষয়টি বিবেচনায় রয়েছে। পিকঅ্যাক্স পাহাড়ের বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

পশ্চিমা গোয়েন্দাদের ধারণা, ইরান পিকঅ্যাক্স পাহাড়ের নিচে গোপন স্থাপনায় পারমাণবিক উপকরণ সংরক্ষণ করছে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। গত দুই বছরে যুক্তরাষ্ট্র ইরানে দুবার হামলা চালালেও পিকঅ্যাক্স পাহাড়কে লক্ষ্যবস্তু করেনি। অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দীর্ঘদিন ধরে ট্রাম্পকে ওই পাহাড়ে হামলা চালানোর পরামর্শ দিয়ে আসছেন।



ফেসবুক কর্নার