November 2, 2026, 10:50 am

কূটনীতির সুযোগ থাকলেও যুদ্ধের প্রস্তুতি রয়েছে ইরানের

অভয়নগর প্রতিবেদক

 

কূটনৈতিক সমাধানের প্রত্যাশা থাকলেও আত্মরক্ষার জন্য যুদ্ধের প্রস্তুতিও রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রোববার (১ নভেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কাতারের মধ্যস্থতায় চলমান আলোচনার অগ্রগতি নির্ভর করছে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়ার ওপর। তেহরান তাদের প্রস্তাবিত শর্তের বিষয়ে ওয়াশিংটনের জবাবের অপেক্ষায় রয়েছে।

আরাঘচি জানান, শনিবার ইরানের একটি প্রতিনিধি দল কাতারে পৌঁছেছে। মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে তারা সেখানে অবস্থান করছে। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। তিনি বলেন, চুক্তিতে পৌঁছানো যাবে কি না, তা নির্ভর করছে বেশ কিছু অমীমাংসিত প্রশ্নের সমাধানের ওপর। ইরানের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্র অন্যান্য বিকল্পের পরিবর্তে কূটনৈতিক পথ বেছে নেবে। তবে বিকল্প পরিস্থিতি মোকাবিলায়ও তেহরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে সতর্ক করেন তিনি। এর আগে আরাঘচি জানিয়েছিলেন, ওয়াশিংটন ইরানের প্রস্তাবিত শর্ত মেনে নিলেই কেবল সরাসরি আলোচনার বিষয়টি বিবেচনা করবে তেহরান।



ফেসবুক কর্নার