November 19, 2026, 2:58 am
শিরোনাম :
কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু আ. লীগের সহিংসতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ মোহাম্মদপুরে রুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিদ্যুৎ বিল নিয়ে মন্তব্য, ৭৬ দিন পর মুক্তি পেলেন সিফাত গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধ হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ, টুঙ্গিপাড়ায় সাব-জেলের প্রস্তাব

অমিতাভের রহস্যময় পোস্ট ‘বেঁচে গেলাম’, বাড়িতে হামলার ছক

অভয়নগর প্রতিবেদক

 

বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনকে ঘিরে একের পর এক হুমকির ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। গত এক মাসে তাঁর মুম্বাইয়ের বাড়ি ‘জলসা’সহ বিভিন্ন স্থানে বোমা হামলার হুমকি দিয়ে তিনটি ই-মেইল পাঠানো হয়েছে। এর মধ্যেই গত ১৫ ও ১৬ নভেম্বরের মধ্যবর্তী রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রহস্যময় পোস্টে শুধু ‘বেঁচে গেলাম’ লিখেছেন তিনি। তবে পোস্টটির বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি অভিনেতা।

এর আগে অমিতাভের বাড়ির বাইরে হামলার পরিকল্পনা নস্যাতের দাবি করেছে দিল্লি পুলিশ। এ ঘটনায় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দুই সন্দেহভাজন শুটার বিকাশ ঠাকুর ওরফে ভিকি এবং দীপক সিং ওরফে ডিপকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, তাঁদের একজনের পরিকল্পনায় দিল্লির এক ব্যবসায়ীকে লক্ষ্য করে চাঁদাবাজির উদ্দেশ্যে গুলি চালানো এবং অন্য পরিকল্পনায় মুম্বাইয়ে অমিতাভের বাড়ির বাইরে হামলার বিষয়টি ছিল। পুলিশের প্রাথমিক ধারণা, ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গা নিয়ে অমিতাভের একটি বক্তব্যকে কেন্দ্র করে তাঁকে লক্ষ্যবস্তু করা হয়ে থাকতে পারে। তবে ষড়যন্ত্রের উদ্দেশ্য ও নির্দেশদাতাদের পরিচয় জানতে তদন্ত চলছে।

গত ২৩ অক্টোবর প্রথম ই-মেইলে অমিতাভের বাড়ি ‘জলসা’ ও মুম্বাইয়ের মেয়রের কার্যালয়ে হামলার হুমকি দেওয়া হয়। ৬ নভেম্বর দ্বিতীয় ই-মেইলে জলসা, বোম্বে হাইকোর্ট ও বোম্বে স্টক এক্সচেঞ্জকে লক্ষ্যবস্তু করার কথা বলা হয়। ১২ নভেম্বর তৃতীয় ই-মেইলে অমিতাভের বাড়ি, মুম্বাই বিমানবন্দর, মেয়রের কার্যালয় ও কয়েকটি ব্যাংকে হামলার হুমকি আসে। এসব হুমকির পর জলসার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও ব্যারিকেড বসানো হয়েছে। তবে তল্লাশিতে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।



ফেসবুক কর্নার