November 19, 2026, 2:56 am
শিরোনাম :
কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু আ. লীগের সহিংসতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ মোহাম্মদপুরে রুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিদ্যুৎ বিল নিয়ে মন্তব্য, ৭৬ দিন পর মুক্তি পেলেন সিফাত গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধ হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ, টুঙ্গিপাড়ায় সাব-জেলের প্রস্তাব

অক্ষয় কুমারের সঙ্গে নতুন সিনেমায় রুক্মিণী

অভয়নগর প্রতিবেদক

 

বলিউড অভিনেতা অক্ষয় কুমারের পরবর্তী সায়েন্স ফিকশন সিনেমা ‘শামুক’-এ গুরুত্বপূর্ণ নারী চরিত্রে অভিনয় করতে পারেন অভিনেত্রী রুক্মিণী। বেশ কিছুদিন ধরেই এ নিয়ে গুঞ্জন চলছিল। সম্প্রতি সিনেমাটির মোশন পোস্টার প্রকাশের পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টারটি শেয়ার করেছেন রুক্মিণী।

প্রায় ৩০ সেকেন্ডের মোশন পোস্টারে দেখা যায়, অন্ধকার গুহার মধ্যে বন্দুক হাতে দাঁড়িয়ে আছেন অক্ষয় কুমার। আলো-আঁধারির মধ্যে হঠাৎ ভেসে ওঠে একটি রহস্যময় হাত। পোস্টারে লেখা রয়েছে, ‘দ্য মিশন ইজ হিউম্যান। দ্য এনিমি ইজ নট।’ তবে পোস্টারে রুক্মিণীর উপস্থিতি দেখা যায়নি। সিনেমাটিতে অ্যাকশন ও টিকে থাকার লড়াইয়ের পাশাপাশি থাকবে মারপিটের দৃশ্য।

সানশাইন পিকচার্সের প্রযোজনায় সিনেমাটি নির্মিত হচ্ছে। প্রযোজক বিপুল শাহ এবং সহপ্রযোজক আশিন শাহ। এর আগে ২০২১ সালে একই প্রযোজনা সংস্থার ‘সনক’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল রুক্মিণীর। এবার ‘শামুক’-এ অক্ষয় কুমারের সঙ্গে অভিনয়ের সুযোগ পেলে তা তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করতে পারে।



ফেসবুক কর্নার