November 19, 2026, 3:46 am
শিরোনাম :
কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু আ. লীগের সহিংসতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ মোহাম্মদপুরে রুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিদ্যুৎ বিল নিয়ে মন্তব্য, ৭৬ দিন পর মুক্তি পেলেন সিফাত গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধ হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ, টুঙ্গিপাড়ায় সাব-জেলের প্রস্তাব

আওয়ামী লীগকে জায়গা দিয়ে বিএনপি এখন সংকটে: নাহিদ ইসলাম

অভয়নগর প্রতিবেদক

 

জাতীয় ঐক্য ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের চেষ্টা করে বিএনপি এখন নিজেরাই সংকটে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সোমবার (১৬ নভেম্বর) যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের রমফোর্ডে দ্য মেফেয়ার ভেন্যুতে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। এতে যুক্তরাজ্যের বিভিন্ন এলাকার প্রবাসী বাংলাদেশি, শিক্ষার্থী ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

নাহিদ ইসলাম বলেন, গত সাত মাসে সমঝোতা ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির নামে আওয়ামী লীগকে রাজনৈতিক পরিসরে জায়গা দেওয়ার চেষ্টা করেছে বিএনপি সরকার। এর পরিণতিতে বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরেও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। তিনি দাবি করেন, বিএনপির একটি অংশ আওয়ামী লীগকে পুনর্বাসনের উদ্যোগে ভূমিকা রেখেছে। অথচ এখন বিরোধী দলগুলোর সহযোগিতা চাইছে বিএনপি। জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেওয়ার পরিণতি তাঁকেও ভোগ করতে হয়েছে।

সংস্কার ও বিচার নিশ্চিত না করে জাতীয় ঐক্যের কথা বলার অর্থ নেই উল্লেখ করে নাহিদ ইসলাম দ্রুত সংস্কার বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং জুলাই গণঅভ্যুত্থানের অপরাধের বিচার দাবি করেন। তাঁর ভাষায়, জুলাই গণঅভ্যুত্থানের ঐক্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে নয়, বাংলাদেশের জনগণের সঙ্গে। সংবর্ধনা অনুষ্ঠান শেষে ভেন্যুর সামনে এনসিপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পাঁচজন আহত হন।



ফেসবুক কর্নার