November 19, 2026, 2:53 am
শিরোনাম :
কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু আ. লীগের সহিংসতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ মোহাম্মদপুরে রুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিদ্যুৎ বিল নিয়ে মন্তব্য, ৭৬ দিন পর মুক্তি পেলেন সিফাত গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধ হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ, টুঙ্গিপাড়ায় সাব-জেলের প্রস্তাব

গণতন্ত্রের সুযোগে সহিংসতার অধিকার কারও নেই: নাহিদ

অভয়নগর প্রতিবেদক

 

গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রবিরোধী সহিংসতা চালানোর অধিকার কারও নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। মঙ্গলবার (১৭ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি লন্ডনে সংবর্ধনা অনুষ্ঠান শেষে প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, অনুষ্ঠান শেষে আওয়ামী লীগের পলাতক ও উগ্র কর্মীরা এ হামলা চালিয়েছে। তিনি বলেন, অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক উপস্থিত ছিলেন। তাঁরা নিজেরাই হামলা ও সহিংসতার ঘটনা প্রত্যক্ষ করেছেন। তাঁদের অভিজ্ঞতা ও সংগৃহীত তথ্যের ভিত্তিতে ঘটনাটি আন্তর্জাতিক মহলে আলোচিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। তাঁর দাবি, রাজনৈতিক সহিংসতা ও ভিন্নমত দমনের চেষ্টা গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক।

নাহিদ আরও বলেন, যুক্তরাজ্যের মতো গণতান্ত্রিক রাষ্ট্রে মতপ্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক আশ্রয় ও সমাবেশের অধিকারকে সহিংসতার হাতিয়ার হিসেবে ব্যবহার গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় যুক্তরাজ্য সরকারের প্রতি দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্তের আহ্বান জানান তিনি। পাশাপাশি হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দেশটির গণতান্ত্রিক পরিবেশ ব্যবহার করে সহিংসতামূলক কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।



ফেসবুক কর্নার