November 19, 2026, 3:45 am
শিরোনাম :
কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু আ. লীগের সহিংসতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ মোহাম্মদপুরে রুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিদ্যুৎ বিল নিয়ে মন্তব্য, ৭৬ দিন পর মুক্তি পেলেন সিফাত গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধ হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ, টুঙ্গিপাড়ায় সাব-জেলের প্রস্তাব

গিজার নষ্ট, গোসল করতে বয়ফ্রেন্ডের কাছে টাকা চাইলেন নায়লা

অভয়নগর প্রতিবেদক

 

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম। মাঝেমধ্যেই ব্যক্তিগত জীবনের নানা ঘটনা ও অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। এবার বাসার গিজার নষ্ট হয়ে যাওয়ায় গোসল করতে গিয়ে ঘটে যাওয়া মজার অভিজ্ঞতা ফেসবুকে শেয়ার করেছেন এই মডেল। একই সঙ্গে মেয়েরা কেন একাধিক বয়ফ্রেন্ড রাখে, সে বিষয়েও নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন তিনি।

ফেসবুক স্ট্যাটাসে নায়লা জানান, সকালে কুকুর-বিড়ালকে খাবার খাইয়ে ১২০ টাকা কেজি দরে দুই কেজি মাল্টা কিনে বাসায় ফেরেন তিনি। এরপর গোসল করতে গিয়ে জানতে পারেন, বাসার গিজার নষ্ট। গরম পানির জন্য মাকে জানালে ১৫ মিনিট পর এক পাতিল পানি এনে দেন তিনি। তবে ওই পানি দিয়ে গোসল করা সম্ভব নয় বললে মা রেগে যান। একপর্যায়ে মায়ের আচরণে বিরক্ত হয়ে বয়ফ্রেন্ডকে ফোন দেন নায়লা। পরিস্থিতি শুনে বয়ফ্রেন্ড গিজার মেরামত, নতুন গিজার কেনা কিংবা ওয়েস্টিনে গিয়ে থাকার তিনটি বিকল্প দেন।

তবে নায়লা বেছে নেন ভিন্ন পথ। শপিং করার জন্য বয়ফ্রেন্ডের কাছে টাকা চান তিনি। নায়লার ভাষ্য অনুযায়ী, বয়ফ্রেন্ড তাড়াহুড়ো করে বিকাশে কিছু টাকা পাঠিয়ে দেন। সেই টাকা দিয়ে বাচ্চাদের খাবারের বিল পরিশোধ করেন এবং কেএফসি থেকে দুটি জিনজার বার্গার অর্ডার করেন। এদিকে মায়ের রাগ না কমলেও শেষ পর্যন্ত এক কলস গরম পানি করে দেন। সেই পানি দিয়ে গোসল সেরে ঘুমিয়ে পড়েন নায়লা। পুরো ঘটনাটি মজার ভঙ্গিতে তুলে ধরে নিজের অভিজ্ঞতার সঙ্গে বয়ফ্রেন্ডদের নিয়ে করা মন্তব্যের মিল খুঁজেছেন তিনি।



ফেসবুক কর্নার