November 19, 2026, 3:45 am
শিরোনাম :
কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু আ. লীগের সহিংসতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ মোহাম্মদপুরে রুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিদ্যুৎ বিল নিয়ে মন্তব্য, ৭৬ দিন পর মুক্তি পেলেন সিফাত গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধ হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ, টুঙ্গিপাড়ায় সাব-জেলের প্রস্তাব

দীর্ঘ বিরতি শেষে নাটকের গানে ফিরলেন এস আই টুটুল

অভয়নগর প্রতিবেদক

 

দীর্ঘ বিরতি ভেঙে আবারও নাটকের গানে কণ্ঠ দিলেন সংগীতশিল্পী এস আই টুটুল। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নতুন নাটক ‘প্রাণ সখিয়া’র জন্য ‘তুমি ছাড়া’ শিরোনামের গানটি গেয়েছেন তিনি। কবির বকুলের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সজিব দাস।

নাটকের গানে দীর্ঘদিন পর ফেরা প্রসঙ্গে এস আই টুটুল গণমাধ্যমকে জানান, অনেক দিন পর নাটকের জন্য গান গেয়ে তাঁর ভালো লেগেছে। ‘তুমি ছাড়া’ গানটির কথা ও সুর তাঁর পছন্দ হয়েছে। কবির বকুলের লেখায় বরাবরই আলাদা আবেদন থাকে বলে মনে করেন এই শিল্পী। পাশাপাশি সজিব দাসের সংগীতায়োজনের প্রশংসা করে গানটি শ্রোতাদের ভালো লাগবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ জানান, নাটকের গল্প ও আবহের সঙ্গে গানটির বিশেষ সম্পর্ক রয়েছে। গানটির জন্য এমন একজন কণ্ঠশিল্পী চেয়েছিলেন, যাঁর কণ্ঠে আবেগ ও দরদ ফুটে উঠবে। এস আই টুটুলের কণ্ঠ এ ক্ষেত্রে উপযুক্ত মনে হয়েছে তাঁর। নির্মাতার মতে, টুটুলের গায়কিতে গানটি আরও প্রাণবন্ত হয়েছে।



ফেসবুক কর্নার