November 18, 2026, 7:50 pm
শিরোনাম :
কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু আ. লীগের সহিংসতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ মোহাম্মদপুরে রুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিদ্যুৎ বিল নিয়ে মন্তব্য, ৭৬ দিন পর মুক্তি পেলেন সিফাত গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধ হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ, টুঙ্গিপাড়ায় সাব-জেলের প্রস্তাব

১৯ নভেম্বর গোপালগঞ্জে নাশকতার আশঙ্কা, সংসদে সতর্ক করলেন জামায়াত আমির

অভয়নগর প্রতিবেদক

 

আগামী ১৯ নভেম্বর গোপালগঞ্জে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করা হচ্ছে বলে তথ্য পাওয়ার দাবি করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে পোশাকশিল্পের সংকট নিয়ে আলোচনার সময় তিনি এ আশঙ্কার কথা জানান। সম্ভাব্য নাশকতা মোকাবিলায় সরকার কী পদক্ষেপ নিয়েছে, তা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান তিনি। একই সঙ্গে সাধারণ মানুষের জীবন, সম্পদ ও রাষ্ট্রীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

শফিকুর রহমান বলেন, গোপালগঞ্জে কয়েক দিন ধরে অস্থিরতা, থানা ঘেরাও, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। ১৯ নভেম্বর কার বাড়িতে আগুন দেওয়া হবে এবং কোথায় অগ্নিসংযোগের পরিকল্পনা রয়েছে, সে তথ্যও তাঁদের কাছে আছে বলে দাবি করেন তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও তিন থানার ওসিকে বদলি করা ছাড়া সরকারের দৃশ্যমান পদক্ষেপ স্পষ্ট নয় বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে পোশাকশিল্পের সংকট মোকাবিলায় মালিক, শ্রমিক ও বিশেষজ্ঞদের নিয়ে জাতীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব দেন জামায়াত আমির। তিনি বলেন, তৈরি পোশাক খাত থেকে বছরে ৩৮ থেকে ৪০ বিলিয়ন ডলার আয় হয়। কারখানা বন্ধ হলে শ্রমিকদের কর্মসংস্থান ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। শ্রমিকদের সরাসরি সরকারি প্রণোদনা এবং মালিক-শ্রমিক আলোচনার মাধ্যমে যৌক্তিক সমাধানের আহ্বান জানান তিনি। পাশাপাশি গোপালগঞ্জের সহিংসতা ছড়িয়ে পড়ার আগেই কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন।



ফেসবুক কর্নার